এখানে হৃদয়ের বিহবলতার কোন প্রশ্রয় নেই !
যত দূর যাই,
অঘ্রানের সিঁড়ি বেয়ে,
কেবলি ভাঙ্গনের শব্দ শুনি !
কেবলি সন্দিব্দ মৃত হৃদের পরমিতার ছায়া দেখি !
ম্লান নিশীথের নির্জনতম নির্ঘুম জোনাকির মত,
পালঙ্কে পালঙ্কে যার বাঁটফুলে ছিঁড়েছে চুল !
সেই আমি !
পৃথিবীর নির্বিকার অন্তহীন শেষ রৌদ্র মাখবো বলে,
নির্ঝরার গায়ে প্রথম সমুদ্রপাখির ডানার ম্রিয়মান ঘ্রান রেখেছি !
একেছি স্মুশ্রিতার ঠোঁটে বিমূঢ় মৃদু মেঘ,
দিয়েছি এক ফোঁটা নিপট শিশিরের বৈশালী টিপ !
আর বিমিশ্র ঘন কুয়াশার গায়ে গেঁথেছি কামরাঁঙ্গা ফুল !
তবু কেন ,
শিষ ভোরের ঝাপসা আঁধারে আমাকে আড়ালে রাখো ?
আমি কি কেবলি শূন্যে ভরা স্বপ্ন বিভোর রাতের খেয়ালি !
...........................................।
তবু কেন জানি পথ হাঁটি !
হাঁটতে হয় !
অথবা আমাকে হাঁটায়,
সময়ের দীর্ঘ দগ্ধ প্রকৃতি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



