তোমাদের সীমান্তে বিকালের ঘাসে
কখনো কি একটি টি সাদা ঘোড়া একাকী পথ হাঁটে ?
পায়ে তার জাফরান রং
স্বপ্ন ছেড়া রৌদ্রবরন চোখে !
আমি তাকে কাছে ডাকি
আয় আয় ...................।
এভাবে কেউ থাকে না বেঁচে !
মাটির ধূসরতা কেঁটে গেছে
ভাঁজ ভাঙ্গা পৃথিবীর সাতটি তারা নীভে গেছে
প্রান্তরের সুউচ্চ দালান চড়ুই এর ঠোঁটে
চিবিয়ে চিবিয়ে খায় ভূঁই শালিখে
আমি তাকে কাছে ডাকি
আয় আয় ...................।
এভাবে কেউ থাকে না বেঁচে !
এখানে অনুতে আছে নির্জন মিহিনের ছায়া
বক্ষে জড়ানো তার সাধা রাতের দিঘী মায়া
খোঁপা খসা দোলনের নির্বল চাঁদে
ভুল জোছনারা ভুল করে মিছে মিছে কাঁদে !
আমি তাকে কাছে ডাকি
আয় আয় ...................।
এভাবে কেউ থাকে না বেঁচে !
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



