একদিন চরসন্ধ্যায় অনুরিত জারুলের
মুহুমুহু আঁধফোঁটা অনুশার বক্ষ জুড়ে,
পবিত্র কলেমার শ্রেষ্ঠ বন্ধন করেছি অনুভব !
তারপড় পার হলো অনেকটি বছর !
শীতল নদীর পাড় ভেঙ্গে
ভিজে গেলে নির্বল শাড়ীর সাতটি ভাজ !
কোথাও তখন আর ক্লান্তি পাইনি খুজে !
বেলে পাখির নীড় থেকে রুপশালী ধান
চুপি চুপি চুষে নিল কুয়াশার ঠোটে
লেগে থাকা যতটুকু শিশিরের জল !
...........................................
তাই ভেবে ভেবে
আমি যে কেবলি স্বপ্ন বুনি
স্বর্ণা ঘাসে শরীরের গন্ধ মাখি !
তুমি কি দেখেছো তা ?
কখনো
কোনদিন
করেছো অনুভব ?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



