আঁধার ভরা জলে শাড়ীর ছায়া ভাসে !
সে বিস্রম্ভ সুকরুন চাঁপা ঠোঁটে
কেঁপে কেঁপে রাত্রিরা বলে গেল,
পৃথিবী করেছে পর
আমারে !
দুপুর নদীর ঢেউয়ে
তারে আর পাবো না খুজে !
সমস্ত প্রভাতে
ম্লান হয়ে মৃদুলা বরষায় ,
ভিজে ভিজে খুজি সব ভগ্ন শবদেহ !
ছুঁয়ে ছুঁয়ে আঁকি সব প্রথম চারুকলা !
তবু দেখি
কেউ নেই ,কিছু নেই !
বাসনার নগ্ন ক্লান্ত বিকেল
শুন্যময়তার আবছা আলোর পিছে,
সন্ধ্যা জানালায় এসে ভর করে !
জানি সে যে অন্য কেউ !
দুরের অথচ কাছে,
নি:সময়ের প্রেম,
সাধ নিয়ে চেয়ে আছে !
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



