somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু সুখের গল্প!

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছর আগে ২৩শে জুলাইঃ
ছেলে আমাকে সন্ধ্যায় চুপি চুপি বলল; বাবা তোমার জন্য কাল একটা সারপ্রাইজ আছে? আমি জিগ্যেস করলাম, কি সারপ্রাইজ বাবা?
না বলা যাবেনা –এইটা সিক্রেট!
আমি যা বোঝার বুঝলাম। সে ব্যাপারটা কোনমতেই গোপন রাখতে পারছে না! কিন্তু মা’র ভয়ে বলতেও পারছে না!
পর্দার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, জন্মদিন। আমিও বুঝে না বঝার ভান করলাম; কি বললে বাবা, জোরে বল-বুঝতে পারছি না?
কথাটা বলতে পেরে সে খুশী- পেট হালকা হল। তবে আরো বেশী খুশি আমি না বোঝায়!মায়ের কাছে বকা খেতে হবে না। তখুনি সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মা –বাবা সারপ্রাইজটা বুঝতে পারেনি।
ফের আমার কাছে এসে বলল,কাল কিন্তু সাতাশ তারিখ। তোমার জন্মদিনতো পঁচিশ তারিখ চলে গ্যাছে!! বলেই হাসি।
রাতে আবার শুধালো, তোমার ফোনটা পুরনো হয়ে গেছে বাবা। তোমার কোন ফোন পছন্দ? আমি বললাম আই ফোন।
-ও তাই। বলে চলে গেল।
সকালে স্কুলে যাবার আগে আমার কাছে ২০০ টাকা চাইল?
আমি বললাম কেন?ওর মা বলল, তোমাকে আই ফোন কিনে দিবে!
আমি হাসলাম- বললাম, বেটা ২০০ টাকায় কি আই ফোন হয়?
ওর মা বলল, সবার কাছ থেকে চাঁদা উঠিয়ে তোমাকে কিনে দিবে!

২৪শে জুলাইঃ
আজ দুপুরে ছেলে ফোন করে বলল, বাবা আসার সময়ে একটা কেক কিনে এন তো?
-কেন বাবা, কেক দিয়ে কি করবে?
-কাজ আছে বাবা, আমি খাব। একটু বড় দেখে আনবে।(বুঝে আমি হাসলাম)
***
ক’দিন ধরে বুকে ব্যাথা। গিন্নিকে বলি না- ও ডাক্তার এর কাছে নিয়ে যাবে বলে।
আজ সন্ধ্যায় অল্প করে বললাম। স্বভাবতই –গিন্নির টেনশন!
-ছেলে আমার দৌড়ে গিয়ে ট্যাব-এ সার্চ করতে বসল।
কিছুক্ষণ পরে এসে জিগ্যেস করল, বাবা তোমার বা হাতে ব্যাথা করে? চিনচিন করে? বমি পায়?
তার দেখাদেখি মেয়েও দৌড়ে আসল, হাতটা ধরে বলল, বাবা বিতা? বাবা বিতা?

যদি শুধাও সুখ কাকে বলে? সুখ হয়তো একেই বলে!
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×