somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের ঢাকা (সাময়িক)

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবরোধ- হরতাল চলছে। বেদম খুশী রিকশা চালকেরা। সবচেয়ে আনন্দিত ব্যাটারির রিকশা চালক মালিকেরা। ইচ্ছামত অলি গলি রাজপথ ভি আই পি পথ দাবড়িয়ে বেড়ালেও কেউ তাদের বাঁধা দেবার নেই। মিরপুর থেকে একটানে মতিঝিল টেনে নিয়ে যাচ্ছে -শুধু বসে থাকা আর ব্রেক কষা।
অনেকেই গ্রামের বাড়িতে ফোন দিয়ে কয়, মা নামাজের পাটিতে বইস্যা খালি দুয়া কর, এইরকম হরতাল আর অবরোধ য্যান সারা বছর থাকে।
আজকে সকালে অবশ্য ওদের মনটা একটু ব্যাজার ছিল- মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হয়েছে। সকালে এই লাইনের সব চাকুরেরা দৌড়িয়েছে মেট্রো ধরতে। বিকেলে ফের রিকশা চালকদের মুখে হাসি ফুটবে মুখ বেজার হবে মধ্যবিত্ত নিন্ম মধ্যবিত্ত চাকুরিজীবি,আর টানাপড়েনে থাকে ব্যাবসায়ী, ফড়িয়া, দালাল, আধা বেকার আর ছাত্রদের- বিশেষ করে মেয়েদের জন্য ব্যাপক সমস্যা। ২০০/৩০০/৪০০ টাকা হাকবে রিকশা ভাড়া।
***
টেনশনে ছিলাম গাড়ি বের করব কি না? ব্যাঙ্কার এক বন্ধু বেইলী রোড থেকে কাওরান বাজার অফিস করে। সকালে ওকে ফোন দিলাম-; অফিসে নাকি? সে বলল, না যাচ্ছি। এখন গাড়িতে। কোথায় আছ- রাস্তা গাড়ি ঘোড়া আছে- ঝামেলা টামেলা আছে নাকি?
না কিয়ের কি- আমি দশ মিনিট ধরে জ্যামে বসে আছি!!আমার গন্তব্য কাকরাইল। বি এন পির ঘাটি। ঠিক দশটায় মিরপুর থেকে রওনা হলাম। রাস্তা একটু ফাঁকা। বাস চলছে তবে প্রাইভেট কার কম।

ফার্ম গেটে ঢুকতে অভুতপূর্ব দৃশ্য!! ঠিক এক ফ্রেমে তিনটে পথ।এপাশ দিয়ে চলে গেছে এলিভেটেড একপ্রেসওয়ে, মাঝখানে নতুন করে তৈরি করা ফার্মগেট ফুটওভার ব্রিজ আর সবার উপর দিয়ে মেট্রো রেলের লাইন দিয়ে ছুটে যাচ্ছে ঝকঝকে ট্রেন। ছবি তোলার আগেই দ্রুত সে রাস্তা পার হয়ে গেলাম আমরা।পয়ত্রিশ মিনিটে কাকরাইল।ওখান থেকে কাজ সেরে- ১৫ মিনিটে এসে পৌছুলাম সেনানিবাসে। সেখান থেকে ১৩ মিনিটে মিরপুর ডিওএইচএস!! ভাবা যায়??? একটা অথর্ব অবরোধ আজ আমাকে সুযোগ করে দিয়েছে খুব সহজে ঢাকার মধ্যে যাতায়াতের। কিন্তু মানুষের কষ্টকে বহুগুন বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। সামর্থ্যহীন অর্থহীন নিন্মবিত্ত মধ্যবিত্তের মানুষদের এই উচ্চ দ্রব্যমুল্যের বাজারে আরেকটা বাড়তি খরচের বোঝা কাঁধে চাপিয়ে দিয়েছে- বাড়িয়েছে তাদের পরিবারের শঙ্কা। কাজে যাওয়া আর বাড়িতে ফেরা করেছে অনিশ্চিত!
***
ঢাকায় আজ অবরোধ নামেমাত্র। এটা শুধু বি এন পি'র আন্দোলন চাঙ্গা রাখার জন্য সম্ভবত! আর সপ্তাহখানেক এমন চললে ডাল/ভাত হয়ে যাবে ২০১৪ সালের মত।
এই অবরোধে কষ্ট শুধুমাত্র সাধরন মানুষ ও ছোট ব্যাবসায়ীদের। বিত্তবান মানুষ, সরকার ও সরকারী দলের দুই পয়সার ক্ষতি নাই।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×