ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে দখলদার ইসরাইল
০৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের চারটি বসত-ভিটা গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরাইলের কর্মকর্তারা দাবি করেছেন, ফিলিস্তিনিদের এসব ঘর-বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া, এসব বাড়ি ইসরাইলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'হাসমোনিয়ান' প্রাসাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল বলে তেলআবিব দাবি করেছে।
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা- ইউএনআরডাব্লিউএ'র পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি সেনারা ২০১০ সালে ফিলিস্তিনিদের ৪৩১টি বাড়ি ভেঙে দিয়েছে। এ ছাড়া, দখলদার সেনারা ২০১১ সালের প্রথম ছয়মাসে ধ্বংস করেছে ফিলিস্তিনিদের ৩৫৬টি বাড়ি। ইসরাইলের এ ধ্বংসাত্মক তৎপরতার ফলে ২০১১ সালে অন্ততঃ ১০০০ ফিলিস্তিনি তাদের সহায়-সম্বল হারিয়েছেন।
ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে, অন্যদিকে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব বাইতুল মোকাদ্দাসে গড়ে তুলছে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ ইসরাইলকে অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বন্ধের আহবান জানালেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছে তেলআবিব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬
আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকাভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬

স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত...
...বাকিটুকু পড়ুন
এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,...
...বাকিটুকু পড়ুন