somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড: সেন , আপনি ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Binayak Sen

(এই রচনাটি ড: বিনায়ক সেনকে উৎসর্গ করে লেখা।)


ড: সেন , কেমন আছেন ?
কেমন কাটছে দিনগুলো ?
আমি কিন্তু দিব্যি আছি -
কলকাতার মতো ।

কান পাতলেই শুনতে পাবেন,
সবাই বলছে -
"আমাকে আমার মতো থাকতে দাও"।
কেউ আর আপনার সাথে থাকতে থাকতে চাইছে না , ড: সেন।

সবার ঘরের দরজা-জানলা বন্ধ ,
টিভির পর্দায় জোড় খবর -
IPL থেকে দাদা বাদ ,
প্রিয় শহর তাই নিয়ে উত্তাল -
আপনি কিন্তু প্রান্তবাসীই হয়ে রইলেন।

বইমেলায় গরম ফিস্‌-ফ্রাই মুখে নিয়ে
কিছুক্ষনের জন্য কথাবলা বন্ধ করছে,
আপনার শহরের শিক্ষিত মানুষ -
আর সরস্বতীপূজোর দিন,
অনেকেই আমার মতো প্রথম
নিষিদ্ধ আনন্দ করছে।

আস্তে-আস্তে দেখছেন -
সব কিরকম লাল থেকে সবুজ হচ্ছে ?
আমারতো আজকাল রক্তের রঙও
সবুজ মনে হয়। আপনার ?

কষ্ট হচ্ছে , ড: সেন ?
বুকের গভীরে ব্যাথা ?
নিজের দেশ যখন আগ্রাসী হয় -
তখন এতদিন কোথাকার সাম্রাজ্যবাদী
একটা শক্তিকে , সুদূড় পশ্চিম থেকে -
তুলে এনেছিলাম আমরা ?

আজকে শরীরে ভারতবর্ষর রক্ত নিয়ে
আমরা কি খুব গর্বিত ?
নাকি আমাদের social behavior টাই এরকম -
যে দল ভারী সেইদিকে আশ্রয় খোঁজা -
মাঝে-মাঝে দু-নৌকায় পা দিয়ে চলা,
আর যখন-তখন নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে -
লাল-সবুজে হোলি খেলা।

ড: সেন, আপনি কেমন আছেন ?
এই প্রশ্নটা করার সবরকম যোগ্যতাই
কি আমরা হারিয়েছি ?



Shibasish Dasgupta
11th February, 2011
Gainesville, Florida
USA.
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×