somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশি দু`শ আর ভারতীয় দশ হাজার ওয়েবসাইট হ্যাক্ড সাইবার যুদ্ধ আন্তর্জাতিক রূপ নিচ্ছে!

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশি হ্যাকারদের সঙ্গে ভারতীয় হ্যাকার গ্রুপগুলোর শুরু হওয়া সাইবারযুদ্ধ ধুন্ধুমার গতিতে চলছে। এরই মধ্যে ভারতীয় হ্যাকাররা প্রায় দু’শ বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করেছে, প্রকাশ করে দিয়েছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের ডাটাবেজসহ গোপন অনেক তথ্য। তবে সিকিউরিটি রে জানিয়েছে, ইন্ডিশেল এ পর্যন্ত একশ’টি ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়েছে।

অপরদিকে বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর দখলে রয়েছে ১০ হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইট। সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়াও ব্যক্তিগত, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে এ তালিকায়। বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর ক্রমাগত আক্রমণ এখনও চলছে।

প্রকাশ হয়ে পড়েছে পুলিশের ওয়েবসাইট ডাটাবেজ
বৃহস্পতিবার রাতের প্রথম আক্রমণেই ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে অনেক তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে ভারতীয় হ্যাকাররা। প্রকাশিত একটি ডকুমেন্টে দেখা যায়, পুলিশের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেখানে। একইভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছে রাজশাহীর কমিশনারের ওয়েবসাইট, ফায়ারসার্ভিসের ওয়েবসাইট, বরিশাল জেলা প্রশাসনের ওয়েবসাইটসহ অর্ধশতাধিক সরকারি ওয়েবসাইট।

কাজ করছে একাধিক হ্যাকার গ্রুপ
বিবিএইচএইচ (বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার) এর সাইবারযুদ্ধ ঘোষণার পর আরও কয়েকটি বাংলাদেশি হ্যাকার গ্রুপ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু করেছে। ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণকারীদের তালিকায় বিবিএইচএইচ এর সঙ্গে যোগ দেওয়াদের মধ্যে এরই মধ্যে `এক্সপায়ার সাইবার আর্মি` এবং `বাংলাদেশ সাইবার আর্মি` গ্রুপের নাম পাওয়া গিয়েছে। এর মধ্যে এক্সপায়ার সাইবার আর্মির একাধিক সদস্য হাইকোর্টের সাম্প্রতিক ওয়েবসাইট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিল।

যোগ দিচ্ছে একাধিক আন্তর্জাতিক হ্যাকার গ্রুপও
বাংলাদেশ এবং ভারতীয় সাইবার আর্মির এ ‘সাইবার ওয়্যার’ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আন্তর্জাতিক হ্যাকার কমিউনিটিগুলো। একাধিক আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এরই মধ্যে বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর পক্ষ নিয়েছে বলে জানিয়েছে ‘ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রুপের একজন মডারেটর। বাংলানিউজকে তিনি বলেন, আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ জেডএইচসি এবং দ্য হ্যাকার আর্মি এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাছাড়া বাংলাদেশি হ্যাকাররাও বেশ দক্ষ। ভারত তাদের সীমান্ত-হত্যাকাণ্ড না থামালে আমরা পুরো ভারতের সাইবার স্পেসকে ‘হেল’ (নরক) বানিয়ে দেবো।

বিশ্বের সবচেয়ে বড় এবং আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসও বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে কাজ করবে বলে এরই মধ্যে তথ্য পাওয়া গেছে। তবে অ্যানোনিমাস অফিসিয়ালি কোনো ভিডিও প্রকাশ করেনি বা তথ্য দেয়নি। এ ব্যাপারে বাংলাদেশি ব্লাকহ্যাট হ্যাকার গ্রুপের একজন মডারেটর জানান, অ্যানোনিমাসের শীর্ষস্থানীয়দের কাছ থেকে এরই মধ্যে আমরা সম্মতি পেয়ে গেছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×