somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল চিরকুট

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ফেরিতে বাস।
অনেক বছর পরে হঠাৎ দেখা ইমন ও চারুর। ভাগ্যের কি নির্মমতা ঠিক বিপরীত সিটে বসা দুজন। ৪ ঘন্টা মুখোমুখি কিন্তু কারো সাথে কোন কথা হয় নি। দু একবার ইতস্তত চাহনি ছাড়া আর কিছু হবে কিনা তাও বলা যাচ্ছে না। কিন্তু কিছু কথা বলা খুবই দরকার। হয়ত আজকের পরে এভাবে আর সুযোগ হবে না।
"না থাক।
মনে করব আমাদের দেখাই হয়নি। অথবা এটা ছোট একটা দুঃস্বপ্ন।" মুখটা গোমরা করে ভাবছে ইমন।

ফেরিটা এখন মাঝ নদীতে। অনেক ক্ষন ধরে কোন সিগারেট খাওয়া হয় নি। আচ্ছা, এককাপ চায়ের অফার করলে কেমন হয়! নাহ থাক, প্রস্তাবটা যদি সহজভাবে না নেয়?
মুখে না বলে একটা ছোট চিরকুট দিলে কেমন হয়!

"একটা সিগারেট খাবো। এখানে অনেক ভালো লাল চা পাওয়া যায়। চায়ের নিমন্ত্রণ রইল"

খুব মনজোগের কারো সাথে চ্যাট করছে চারু। কোন বান্ধবী, বন্ধুও হতে পারে; কিংবা বয়ফ্রেন্ড!
এটা কি দেওয়া উচিত হবে?
নাহ, থাক। সিটের উপর পরে রইল কাগজটা।

একটার পর একটা সিগারেট চলছে। ৩নং সিগারেটটা জালাতে সময় লাগছিল। লাইটারে গ্যাস নেই। চায়ের দোকানটা বাসের দরজার খুব কাছাকাছি।
১:৩০ ঘন্টা ধরে ফেরি চলছে।
হঠাৎ চারু বাস থেকে নামল। হয়তো গরমে বোর ফিল হচ্ছে তাই। কিছুটা লজ্জা ভরা মুখ, নাকি আমায় দেখে ইতস্তত বোধ হচ্ছে? ইমন শুধু নিজের মনে বিরবির করে যাচ্ছে।

খুব খারাপ লাগল ইমনের। ওর জন্য কেউ বিরক্ত হোক তা ও চায় না। আর এই বাসে যাওয়া যাবে না। অন্য কিছু খুজতে হবে। ঠিক তখনই ইমনের চোখ আটকে যায়, চারুর ডান হাতের মুঠোর মধ্যে সেই নীল চিরকুটে...
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×