somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনিত উৎসবে আমি

২৫ শে জুলাই, ২০১১ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গনিত উৎসবের কাহিনীটা ২০০৪ এর । আমি তখন এস,এস,সি, পরীক্ষার্থী। অনুষ্ঠান হবার কথা ৭ মে শুক্রবারে। আমার বাড়ি নড়াইল এর ইতনায়। আর অনুষ্ঠান হবে খুলনায়। ৬ই মে আমি খুলনায় পৌছলাম। ৭ মে সকাল ৯টার মধ্যে উৎসবে পৌছলাম আমার ফুফাত ভাই- একরামুল ভাইয়ার সাথে। খুলনা জিলা স্কুল এ গনিত উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে হাজার হাজার ছাত্র-ছাত্রী এসেছে। এসেছেন অভিভাবকরাও। আমি দেখলাম কি বোকামিটাই না করেছি-কোনো ক্যামেরা না এনে! কারন ওখানে উপস্থিত - ড. মুহাম্মদ জাফর ইকবাল, ড. মোহাম্মদ কায়কোবাদ, গৌরাঙ্গদেব, প্রফেসর হারুনর রশিদ……

ভাইয়া কে একটা ক্যামেরা জোগার করে দিতে বললাম, কিন্তু উনি ব্যর্থ হলেন। এতবড় একটা অনুষ্ঠান একা উপভোগ করা যায়? মেজাজটাই গেল খারাপ হয়ে!

যাহোক উদ্বোধনের ঘন্টাখানেক পর শুরু হল ৫০ মিনিট-এর মুল আয়োজন, গনিত অলিম্পিয়াড। প্রশ্নতো খুব সোজা- যতটা কঠিন হবে ভেবেছিলাম ততটা নয়। ওরা আপ্যায়ন ও করেছিল। অলিম্পিয়াডের পর শুরু হল স্পট কুইজ পর্ব। স্যাররা বিভিন্ন কুইজ ধরলেন। আমি দুটো কুইজের উত্তর জানলেও মনোবল না থাকার কারনে সাথে সাথে বলতে পারিনি।

এ পর্ব শেষে সাড়ে বারটার দিকে বিরতি পেয়ে ভাইয়াদের বাসায় গিয়ে খেয়ে এলাম। অনুষ্ঠান শুরু হবার কথা দুটোয়, আমি দুটো দশ এ এসে দেখলাম এখনো শুরু হয়নি। একটা বিল্ডিং এর সামনে এসে দাড়ালাম।

‘ ভাইয়া একটা পেজ হবে?’ কে যেন আমাকে বলল।

‘কেন, কি করবে?’

‘জাফর ইকবাল স্যার এর একটা অটোগ্রাফ নিবতো, তাই’

‘উনি কোথায়?’ অত্যন্ত আগ্রহস্বরে জিগ্যাসা করলাম।

‘এই তো উনি’ !!!

দেখলাম উনি বসে আসেন, চারপাশে ছাত্র-ছাত্রীদের ভীড়। কারণ অটোগ্রাফ চাই।

বিস্ময়ের সাথে দেখতে লাগলাম জাফর ইকবাল স্যার কে। মেজাজটা আবারো খারাপ হয়ে গেলো- একে তো ক্যামেরা নেই, তার উপর অটোগ্রাফ নেওয়ার ও কিছু নেই। কি করা যায়?

গনিত অলিম্পিয়াডের পক্ষ থেকে দেওয়া কাগজের

ক্যাপটিই নিইয়ে স্যারের সামনে বসলাম,

‘আমাকে একটা অটোগ্রাফ দিন’

‘তোমার নামটা বল’

‘শিহাব’ এবং বললাম ‘স্যার, আমার আপনার মতো লেখক হবার ইচ্ছা!’

‘বেশ তো’

‘এর মধ্যে আমার বেশ কিছু লেখা প্রথম আলোতে ছাপাও হয়েছে’

‘তুমিতো অনেক এগিয়ে গেছ’ স্যারের ব্যস্ত উত্তর।

‘স্যার, আমি একটা সায়েন্স ফিকশান ও লিখেছি’

‘কনগ্রাচুলেশন। লেখক তো তুমি হয়েই গেছ’

‘স্যার,আপনার মোবাইল নাম্বার টা প্লিজ’

‘শোন,আমি তো অপরিচিত নাম্বার রিসিভ করি না’

(ড. মুহাম্মদ জাফর ইকবাল নাম্বারটা লিখে দিয়ে হাসতে হাসতে

বললেন)

‘কিন্তু স্যার…’ আমি ইতস্তত করলে উনি আবার বললেন,

‘নাম্বারটা ছড়িয়ে গেছে তো তাই অপরিচিত কাউকে রিসিভ করি না।’

ঐ পর্যন্তই।এমনিতেই আর কোন কথা আসছিল না, তারপর ভীড়ের ঠেলা।এরপর গনিত উৎসবের বাকি অংশটা উপভোগ করলাম এবং অংশগ্রহন করলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×