প্রথম আলোয় একটা নিউজ পড়লাম - মহানবী (সা.)-এর কটূক্তিকারীদের খুঁজে বের করতে কমিটি (তারিখ: ১৩-০৩-২০১৩)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার- শুনে খুশি হলাম। কিন্তু এই তদন্ত কমিটি যেনো ভালো কাজ দেখায়, এই প্রত্যাশা করছি। কিন্তু শুধু মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের কেনো, সামাজিক ও ব্যক্তিগতভাবে আক্রমাত্তক কথা বলা, হুমকি দানকারী, এবং দেশ ও জাতীয়তা বিরোধী বক্তব্য দানকারীদেরও খুঁজে বের করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করি। যদিও এই উদ্যোগ হয়তো শুধুই লোকদেখানো, কিন্তু সত্যিই যদি বাস্তবায়ন হত, তাহলে আমার দাবীটিও গুরুত্তের সাথে দেখা উচিত। ইদানিং ফেসবুক/ব্লগে একটা বিষয় খুব দৃষ্টিকটু এবং জঘন্য লাগছে আমার কাছে, তা হলো - নাস্তিক, নাস্তিক, নাস্তিক করে লাফালাফি করা। নাস্তিকতা এবং আস্তিকতা অন্য বিষয়, কিন্তু সেইটা নিয়েতো বাড়াবাড়ি করার কিছু নেই।
আলোচিত ব্লগ
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।