প্রকৌশলবিদ্যা সহ প্রত্যেক পড়াশুনায় সহায়ক বিষয়গুলো থাকে। যেমন পদার্থবিদ্যায় পরাশুনা করলে রসায়নবিদ্যা, পরিসংখ্যান সহ আরো অনেক বিষয়ই পড়তে হয়। আবার যন্ত্রকৌশলে পড়লে তাকে তড়িৎকৌশল, পরিবেশবিজ্ঞান, কম্পিউটার সহ আরো অন্যান্য বিষয়েও জ্ঞান লাভ করতে হয়। প্রকৌশল ডিপ্লোমায় বাংলা, ইংরেজী, পদার্থবিদ্যা, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞানের মত বিষয়সমুহ পড়ানো হয়, যেগুলোকে আর,এস, (রিলেটেড সাবজেক্ট) হিসেবে অবহিত করা হয়। এগুলো বাদেও আরোকিছু টেকনিক্যাল রিলেটেড সাবজেক্ট থাকে, যেমন যন্ত্রকৌশলের জন্য ফান্ডামেন্টাল অব কম্পিউটার থেকে শুরু করে প্রোগ্রামিং ইন সি, আরো ইত্যাদি। আমি যখন প্রকৌশল ডিপ্লোমার ছাত্র ছিলাম, তখন এই প্রোগ্রামিং ইন সি বিষয়টা আমাকে অনেক যন্ত্রণা দিছে। কারন আমি ভাবতাম এইটা শুধু শুধুই দিয়েছে, যান্ত্রিক প্রকৌশলীর প্রোগ্রামিং ইন সি পড়ার বা জানার কোনোই দরকার নেই। তাই অবহেলা করে কিছুই না জেনে কোনো কায়দায় পাশ করলাম। কিন্তু যন্ত্রকৌশলে গ্রাজুয়েশন করতে যেয়ে দেখি সেখানেও আবার প্রোগ্রামিং ইন সি ! কি যন্ত্রণা, এই প্রোগ্রামিং ইন সি আমার কোনো কাজে লাগবে ! খানিকটা বিরক্ত হলেও কেনো যেনো মন দিয়ে পড়ে ভালো রেজাল্ট ই করলাম এই বিষয়ে। সি প্রোগ্রামগুলো ও করা শিখলাম, কাজে লাগুক আর না লাগুক, সিলেবাসে যখন দিয়েছে তখন শিখে রাখি এই ভেবে। কিন্তু এই প্রোগ্রামিং ইন সি এর জ্ঞান যে এত কাজে লাগবে, তা আগে কখনো কল্পনাও করিনি। সিএনসি লেদ মেশিনের প্রোগ্রামাবেল অপারেশন শিখতে যেয়ে প্রোগ্রামিং ইন সি বিষয়টার জ্ঞান আমাকে অত্যধিক সাহায্য করেছে। তাই এটাই বুঝলাম যে, প্রত্যেক কোর্স এর সিলেবাসের প্রত্যেকটা বিষয়ই সমান গুরুত্তপূর্ণ, কোনোটাকেই অবহেলা করা উচিৎ নয়।
আলোচিত ব্লগ
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।