somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি খুঁজছেন ???

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেসব যুবক সম্প্রদায় বেকার বসে আছেন, অলস জীবন যাপন করছেন কিংবা হন্যে হয়ে চাকরি খুঁজছেন তাদের উদ্দেশ্যে আমার এই লেখনী। আমি জানি, লেখাটা পড়ার পরেও অনেকে নির্বিকার বসে থাকবেন, নিজেদের ভাগ্য উন্নয়নে কোনোই চেষ্টা করবেননা, শুধু আশায় থাকবেন আলাদীনের প্রদীপ থেকে দৈত্য বেরিয়ে এসে কবে একটা চাকরি খুঁজে দিবে! তারপরও সামাজিক দায়বদ্ধতা থেকে মোটামুটি তথ্য সমৃদ্ধ করে বেকারত্ব দূরীকরণের বিভিন্ন সুযোগসুবিধা বা সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করছি। আগ্রহীরা প্রয়োজনে আরো তথ্যের জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
পেশায় আমি একজন যান্ত্রিক প্রকৌশলী, যদিও যন্ত্রপাতি তৈরি কিংবা মেরামতের কাজ করিনা। আগে ছাত্র পড়াতাম প্রকৌশলী বানানোর উদ্দেশ্যে আর এখন দেশের শিল্পকারখানার কারিগর ও প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে কাজ করি। আমার ছাত্রদের বলতাম, এখন আপনাদের বলছি- নিজেকে এমনভাবে তৈরি করুণ যেনো চাকরি আপনাকে খুঁজতে না হয়, চাকরিই আপনাকে খুঁজে নেয়। আমি যে প্রতিষ্ঠানে আছি, এখানে সাধারণ মানুষের দক্ষতা অর্জনের এবং দক্ষতা উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিনামুল্যে বিভিন্ন ট্রেনিং গ্রহন করে আপনি হতে পারেন স্বাবলম্বী কিংবা দেশ-বিদেশের দক্ষ কর্মী/কারিগর।
বেকারদের জন্যে আমাদের এখানে প্রচলিত কোর্স সমুহের তালিকা তুলে ধরলামঃ
১। লেদ মেশিন অপারেটর, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
২। মিলিং মেশিন অপারেটর, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
৩। ওয়েল্ডার, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
৪। ক্যাড ক্যাম ডিজাইনার, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ইন্টারমিডিয়েট বিজ্ঞান/ ডিপ্লোমা মেকানিক্যাল।
৫। সিএনসি অপারেটর, মেয়াদ ১ বছর, ভর্তির যোগ্যতা ন্যূনতম ইন্টারমিডিয়েট বিজ্ঞান/ ডিপ্লোমা মেকানিক্যাল।
৬। ইলেকট্রিক্যাল, মেয়াদ ৪ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
৭। রেফ্রিজারেশন এন্ড এসি টেকশিয়ান, মেয়াদ ৪ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস।
এই প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধাসমুহ হচ্ছে ইহা সম্পূর্ণ বিনাবেতনে প্রশিক্ষণ, প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক মাসের জন্যে ৩০০০টাকা করে বৃত্তি প্রদান, প্রশিক্ষণার্থীর নাম জাতীয় দক্ষতা ডাটাবেজে অন্তর্ভুক্তিকরণ এবং প্রশিক্ষণশেষে কৃ্তকার্যদের সনদ ও চাকরি প্রদান।
আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছেকি, তারা বিনা পরিশ্রমেই ফল পেতে চায়। দিনের পর দিন, বছরের পর বছর বসে থাকবে এই আশায়, যেনো কেউ একটা চাকরি দেয়! শুধু সাধারণ পরাশুনা করা অনার্স মাস্টার্স করা ছেলেরাই যে বেকার ঘুরে বেড়ায়, তা না; ইদানীং দেখছি অনেক গ্রাজুয়েট প্রকৌশলীরাও হতাশায় ভুগছে। কারণ একটাই, দক্ষতার অভাব। আপনি যদি দক্ষ না হন, তাহলে আপনি ডাক্তার হন, কিংবা পাস করা ইঞ্জিনিয়ার; কোনোই পার্থক্য থাকবেনা আপনার আর একজন সাধারণ স্নাতক পাস করা বেকারের মধ্যে। কিন্তু কথা হচ্ছে, দক্ষতা অর্জন করুণ, দক্ষ হউন, তখন দেখবেন অনেক বড় বড় ডিগ্রী নেওয়া ব্যক্তির চেয়েও আপনার আয় অনেক বেশি। আমাদের দেশে তেমন কোনো সম্পদ নেই, যেকারণে আমরা ধনী না। কিন্তু আমাদের দেশে যে জনশক্তি আছে, এই জনশক্তি যদি দক্ষ হয় তাহলে বাংলাদেশের মত ধনী দেশ আর কোনোটা হবে বলে আমি মনেকরিনা। কিন্তু দক্ষ হতে হবে, কর্মঠ হতে হবে। শুধু শুধু বছরের পর বছর ধরে অধ্যয়ন করে কেরানী হবার উপযুক্ত ডিগ্রী নিয়ে আর শুয়ে বসে দিনরাত প্রার্থনা করলে সফলতা আসবেনা। সফলতার জন্যে চাই কারিগরি জ্ঞান।
বাংলাদেশে এখন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বেকারত্ব দূরীকরণে বিনামুল্যে সরকারি ও বিদেশী অর্থায়নে বিভিন্ন ট্রেনিং প্রদান করে যাচ্ছে, সাথে রয়েছে বৃত্তি ও চাকরির ব্যবস্থা । আগ্রহীরা এসব প্রতিষ্ঠানে খোঁজ নিন, দক্ষ এবং স্বাবলম্বী হউন এই প্রত্যাশায় কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা দিলাম।
১। http://www.bitac.gov.bd/ ২। http://www.step-dte.gov.bd/ ৩। http://www.seip-fd.gov.bd/ ৪। http://beioa.org.bd/ ৫। http://www.idb-bisew.org/ ৬। https://www.facebook.com/Bkttc/ ৭। https://www.facebook.com/bgttc14/ ৮। http://www.mawts.org/

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×