তোমার সমস্ত শরীর খুঁড়ে খুঁড়ে
খুঁজে দ্যাখো সেখানে কোথাও
মায়াবতীর রুপে একটি ভালবাসার দেহ
মায়া নুয়ে পড়ে আছে।
প্রহর হাতড়াচ্ছে।
কবিরা বলেন, “যেমন করে সব যায়,
তেমনি করে সব ফিরেও আসে।”
আমরাও ভালবাসা খেলেছিলাম একদিন
তখন ছিলাম বর ও কনে।
তার আগে ছিলাম প্রেমিক-প্রেমিকা
তারও আগে বন্ধু।
কিন্তু তারও আগে? মনে আছে।
তার আগে ছিলাম তুমি আর আমি।
তখন পাখিদের মধ্যে
প্রেম হওয়া নিয়ে মুগ্ধ হতাম।
তার আগে একটি অপ্রস্তুত
আর একটি ভাঙ্গা হৃদয়ের শরীর ছিলাম।
মাঝরাত গুলো ভোর হয়ে যেত তাই,
কথায় কথায়। টের পাওয়া যেত না।
তারও আগে ছিলাম কাঁদামাটি।
কাঁদামাটি জানতে চায়, “ঠিক যেটা যায়,
সেটা কি ফেরে?”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



