তোমার অপেক্ষায় থাকতে থাকতে মনে হয় আমার বুকে এক ঝাঁক আন্দোলন জমা বাঁধে। আন্দোলন তরান্বিত হয়। মনে হয় দেশের শিক্ষাখাতে বাজেটের কমতি কিংবা বাজেট বৃদ্ধির কথা বলি। খোলা সমাবেশ করি। একটা ঘটনা ঘটাই। সমাজপতিরা হয়ত বলবে এটা একটা অঘটন। রাজনীতিবিদরা বলবেন দেশের শান্তি নষ্টকারী। বুদ্ধিজীবীরা হয়ত বলে বসবেন জলন্ত বিনাশকারী। জনসাধারণ চুপ করে বসে দেখবেন বরাবরের মত। আন্দোলন বেড়ে চললে হয়ত আমাকে গুম হয়ে যেতে হতে পারে। কারণ আমি একা। আমার মাথায় কোন বটগাছের ছায়া নেই। ঐ এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছটার মত নেই কোন দীর্ঘ দলীয় সমীকরণ। অথচ আমি শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির কথা বলতে চাই। বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরোধী হয়ে দাঁড়াতে চাই। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি যখন এক একদিন টপকিয়ে নতুন দিনে ঘুরে বেড়াচ্ছি তখন আমার মন চনমন করছে তোমার বুকের ঘ্রাণে মিশে যেতে। হারিয়ে যেতে চাই কিছুটা কিংবা অনেকটা সময়ের জন্য। কথা দিচ্ছি হারিয়ে যাওয়ার পর যখন তুমি আবার আমাকে আমার কাছে ফিরিয়ে দেবে আমি বিপ্লবের কথাই বলবো। আমি আমাদের অশিক্ষিত করে রাখার যে দারুণ খেলা চলছে তা বানচাল করার পথেই হাঁটবো। জানি চুপ করে থাকবে। মনে লুকানো কোন কথা বলবে না। কিন্তু আমার হাতে কিন্তু এখনও তোমার হাতের ঘ্রান লেগে আছে। এই আমার একমাত্র সম্বল লড়াই করবার। আমি একদিন এদেশে মানুষ হত্যার বিচার চাইবো, বারবার বলবো মানুষকে বাঁচতে দাও। আমি এখন ভাবতে শিখছি। একদিন বলতেও শিখে ফেলবো।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।