somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার খান শিহাব
সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

ইতিহাসের ব্রান্ডিং

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম এই যে আমরা এমন একটা বেহায়া জাতিতে পরিণত হইতেছি তার লজিকটা কি! ঘটনাটা কি যেই কারণে দিনকে দিন আমরা জাতি হিসেবে অধপতনেই যাচ্ছি। খুঁজতে খুঁজতে প্রথম যেটা পেলাম আমরা আমাদের বাবার নাম জানি কিন্তু আমাদের মৃত দাদার নাম জানিনা।
খুব অল্পে বললাম তাই মাথায় পুরোপুরি ঢুকল না এইতো? আমরা আমাদের বাবা পর্যন্তই জানি। আমাদের বাবা যে কোথা থেকে এল তার খবর আমাদের কাছে নেই। আমরা জানিই এতটুকু। আমরা জাতি হিসেবে আর আগাবোই বা কতটুকু? অতীত জানিনা। ইতিহাস জানিনা। তাই দেশের প্রতি ভালবাসা আসেনা। শ্রদ্ধাতো দূরের কথা।
যখন পুরোপুরি জেনে যাব কে কখন কিভাবে দেশের জন্য কি কি করে গেছেন, তখন নিজের কি কি করা উচিত তা উপলব্ধি করবো। শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দুইজনই আমাদের সমগ্র অতীত নয়। আমাদের অনেক অনেক গুনী মানুষ ছিলেন যাদেরকে হয় হত্যা করা হয়েছে অথবা কদর করা হয় নাই। মরোনোত্তর সন্মান দেয়া হলেও বেঁচে থাকতে দেয়া হয়েছে কচু। অনেক বুদ্ধিজীবী ছিলেন, আজকালকার মত গৃহপালিত বুদ্ধিজীবী না। ছিলেন প্রকৃত বুদ্ধিজীবী।
আমাদের আসলে এখন যা অবস্থা তাতে আমাদের ইতিহাসের ব্রান্ডিং করা উচিৎ। তাছাড়া আর উপায় দেখতেছি না।
লাক্স সাবানের বিজ্ঞাপনের মত বারবার করে বলতে হবে, প্রতিমাসে বারবার ইহা লাক্স, লাল নীল সবুজ হলুদ খয়েরী কমলা এগুলো সবই কালার কিন্তু কি সাবান? লাক্স সাবান।
ঠিক এই কাজটাই করতে হবে। বারবার করে বলতে হবে ১৯৪৭ সালের পর থেকে, ২১শে ফেব্রুয়ারি, ৭ই মার্চ, ২৫শে মার্চ, ২৬ শে মার্চ, ১৬ ডিসেম্বর, ভাষা শহীদ, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শহীদ, বীরশ্রেষ্ঠ, বীরপ্রতীক, বীরউত্তম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি? ইহাই হল বাংলাদেশ।
রং গন্ধ শুকতে শুকতে সাবান যেমন বাসায় চলে আসে। ইতিহাস জানতে জানতেও একদিন বাংলাদেশটা অন্তরে চলে আসবে। ইনশাল্লাহ।


শাহরিয়ার খান শিহাব
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×