সম্প্রতি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের গবেষকরা পদচালিত হেলিকপ্টার তৈরি করেছেন। বাইসাইকেল যেভাবে পেডাল করে চালানো হয় এই হেলিকপ্টারটি তেমনি পেডাল করেই আকাশে ওড়ানো যাবে। সম্প্রতি গামেরা নামের এমনই একটি হেলিকপ্টার আকাশে পেডাল করেই শুন্যে ভাসাতে পেরেছেন গবেষকরা। খবর এমএসএনবিসি-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই হেলিকপ্টারটি এখনও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যাসোসিয়েশন (এনএএ)-এর ছাড়পত্র পায়নি। তবে, পরীক্ষামূলকভাবে ওড়ার সময় দেখা গেছে, মাত্র ৪ সেকেন্ড পেডাল করেই এটি ভূমি থেকে ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত ওপরে উঠতে পেরেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই হেলিকপ্টারটি দেখতে ইংরেজি এক্স অক্ষরটির মতো। গামেরা নামের এই হেলিকপ্টারটির রোটর ৪২ ফুট যার প্রত্যেক প্রান্তে ৬০ ফুট দীর্ঘ ক্রসবার রয়েছে। ক্রস আকারের এই হেলিকপ্টারটির মাঝখানে বসে হাত এবং পায়ের সাহায্যে পেডাল করেই এটি ওড়ানো যায়। আর চালকসহ এর মোট ওজন দাঁড়ায় ২০০ পাউন্ডের কিছু বেশি।
জানা গেছে, মানুষের শারীরিক শক্তি ব্যবহার করে এমন আকাশযান তৈরি জন্য সিকরস্কি প্রাইজ, এক্স-প্রাইজ-এর মতো বেশ কিছু প্রতিযোগিতা রয়েছে। তবে, এসব পুরস্কার জিততে হলে হেলিকপ্টারকে কমপক্ষে ১ মিনিট ধরে শুন্যে ভাসতে হবে এবং অন্তত ১০ ফুট পর্যন্ত উঠতে হবে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এই হেলিকপ্টারটি পুরস্কার না জিতলেও এটিই শারীরিক শক্তিচালিত প্রথম হেলিকপ্টার হিসেবে রেকর্ড করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


