এবার দাঁত ব্রাশ করা যাবে পানি ছাড়াই
সম্প্রতি পানি ব্যবহার ছাড়াই দাঁত ব্রাশ করার যায় এমন একটি ব্রাশ উদ্ভাবন করেছেন গবেষকরা। গবেষকদের দাবি, চলার পথেই পানি বাঁচিয়ে এই ব্রাশ ব্যবহার করে দাঁত মেজে নেয়া যাবে। খবর এমএসএনবিসি-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রেশ নামের এমন ব্রাশ তৈরি করেছে কেপিকে প্রোডাক্টস নামের একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
কেপিকে প্রোডাক্টস কর্তৃপক্ষের বক্তব্য, ব্রেশ টুথব্রাশ শতকরা ১০০ ভাগই পরিবেশবান্ধব কারণ এটি সহজেই পচনশীল এবং পুণঃব্যবহারযোগ্য।
এই ব্রাশটি বিষয়ে আরো জানা গেছে, এর সঙ্গে রয়েছে একটি নমনীয় ক্যাপ যার মধ্য থাকে বিশেষ ধরনের টুথপেস্ট। নন-ফ্লুরাইড এই টুথপেস্ট-এর প্রধান উপাদান হচ্ছে প্রাকৃতিক জাইলিটল যা মূলত চিনি ছাড়া এক ধরনের চুইংগাম, মিন্ট এবং অন্যান্য ক্যান্ডির মিশ্রণ।
জাইলিটল এর স্বাদ হচ্ছে অনেকটা মিষ্টি যদিও এতে চিনির কোনো উপাদান থাকে না। তাই এটি এতে মুখে আলাদা কোনো এসিড তৈরি হয় না যা দাঁতের ক্ষয় করতে পারে। জানা গেছে, এই টুথপেস্ট ব্যাকটেরিয়া প্রতিরোধীও বটে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এইরকম ৫ টি টুথব্রাশ একত্রে প্যাকেটসহ দাম পড়বে মাত্রই আড়াই ডলার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


