somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ সেকেন্ড পালস্ নির্ধারণের নোটিস

০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব ধরনের প্যাকেজে ১০ সেকেন্ড পালস্ হারে টাকা কাটতে ছয়টি মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বৃহস্পতিবার অপারেটরদের কাছে পাঠানো একটি নোটিসে ১৫ অগাস্টের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্যাকেজ নির্বিশেষে ১০ সেকেন্ড পালস্ দেওয়ার বিষয়টি কমিশনে পাস করার পর বৃহস্পতিবার তা চূড়ান্ত করে অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে।”

কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি গ্রাহকদের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

জিয়া আহমেদ বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই কল কেটে যাওয়ার সমস্যা রয়েছে। এতে গ্রাহকরা অনেক সময় এক মিনিট কথা না বললেও পুরো মিনিটের টাকা দিতে হচ্ছে। এসব দিক বিবেচনা করেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।”

চিঠিতে বলা হয়েছে, ‘মোবাইলফোন গ্রাহকরা কল করার পর নেটওয়ার্কের ক্রটি বা অন্য কোন কারণে কল ড্রপ হয় এবং পুনঃসংযোগের ক্ষেত্রে প্রতিবারই এক মিনিট বা পূর্ণ পালস্ হিসেবে অধিক হারে চার্জ প্রদান করতে হয়। ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়াও অনেকে সংক্ষিপ্ত কথোপকথনে অভ্যস্ত। এক্ষেত্রে অতিরিক্ত সময়ের চার্জ প্রদান বাস্তব সম্মত নয়।”

নির্দেশনা আগামী ১৫ অগাস্ট থেকে কার্যকর করতেও নোটিসে অপারেটরদের বলা হয়েছে।

দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে প্রায় ৯ কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২০৩৯ ঘ.
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×