somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধার করে চলছে সোনালী ব্যাংক

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালী ব্যাংক এখন প্রতিদিন গড়ে তিন হাজার ২৮ কোটি টাকা ধার করে চলছে। আমানতের নিরাপত্তা হিসেবে বিধিবদ্ধ জমার যে নগদ অংশ (সিআরআর) কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়, তা-ও ঠিকভাবে পরিপালন করতে পারছে না ব্যাংকটি। তাদের প্রতিদিনের সিআরআর ঘাটতি ৭৪৬ কোটি টাকা।
এমন আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে আগের অনুমোদিত ঋণ স্থগিত করতে হচ্ছে সোনালী ব্যাংককে। সম্প্রতি তারা বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনায় প্রতিশ্রুত এক কোটি ডলারের মেয়াদি ঋণ স্থগিত করেছে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত ব্যাংকের ধার করে চলা, সিআরআর ঘাটতি ও অনুমোদিত ঋণ স্থগিতের এসব তথ্য জানিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে গত সোমবার চিঠি দিয়েছেন। চিঠিতে জানানো হয়, চলতি বছরের ২৫ এপ্রিল সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে শর্ত সাপেক্ষে এক কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। কিন্তু বর্তমানে ব্যাংকের আর্থিক পরিস্থিতি মঞ্জুরীকৃত ঋণ বিতরণের উপযোগী নয়। এই মুহূর্তে অন্য কোনো ব্যাংকের দায় অধিগ্রহণও সম্ভব নয়। তাই গত ৩০ আগস্ট সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬৯তম সভায় এই ঋণ বিতরণের বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানের দুটি উড়োজাহাজ কেনা বাবদ এ দফায় মোট আট কোটি ডলার ঋণের প্রয়োজন। যৌথ অংশীদারিত্ব (সিন্ডিকেশন) ঋণের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই অর্থ জোগানের নেতৃত্বে রয়েছে। তবে ঋণ না দেওয়ার বিষয়টি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে এখনো জানানো হয়নি বলে জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
যোগাযোগ করা হলে প্রদীপ কুমার দত্ত চিঠি পাঠানোর কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
বিতর্কিত হলমার্ক গ্রুপ যে দুই হাজার ৬৮৬ কোটি টাকা আত্মসাৎ করেছে, সে জন্যই কি ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গেছে এবং এক কোটি ডলার ঋণ বিতরণের সিদ্ধান্ত স্থগিত করতে হয়েছে—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রদীপ কুমার দত্ত বলেন, ‘ব্যাংকের সার্বিক অবস্থা প্রকৃতপক্ষে খারাপ নয়।’ এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সোনালী ব্যাংককে এক কোটি ডলার বাজার থেকেই কিনে দিতে হবে। কিন্তু ডলার কিনতে গেলে তো টাকা লাগবে। সাম্প্রতিক হলমার্ক কেলেঙ্কারির জন্য ব্যাংকটির অর্থসংকট থাকা এবং সে কারণে ঋণ না দেওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই মনে করছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তৈরি এক প্রতিবেদনে দেখা যায়, গত মার্চ শেষে সোনালী ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে এক হাজার ১২৫ কোটি টাকা এবং সংরক্ষিত মূলধন সাড়ে চার হাজার কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা বা মোট বিতরণ করা সাড়ে ৩২ হাজার কোটি টাকার ১৮ দশমিক ২২ শতাংশ।
হলমার্কসহ আরও বড় আকারের কয়েকটি জালিয়াতির কারণে ব্যাংক থেকে চলে গেছে তিন হাজার ৬০০ কোটি টাকা। এই অর্থ খেলাপিতে পরিণত হবে বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এতে ব্যাংকের মোট খেলাপি ঋণ বেড়ে ১০ হাজার কোটি টাকার কাছাকাছি হবে। এতে খেলাপি ঋণের হারও অনেক বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংক ঠিক এক বছর আগে ২০১১ সালে সেপ্টেম্বর ভিত্তিতে সোনালী ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের। সে সময়ও ধার করে চলছিল এই চার ব্যাংক। নাজুক পরিস্থিতিতে পড়ে মুদ্রাবাজারের মূল ক্রেতা হয়েছিল সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। অথচ তার কিছুদিন আগেও এই ব্যাংকগুলো ছিল মুদ্রাবাজারে মূল অর্থ জোগানদাতা।
আমানত সংগ্রহের চেয়ে ঋণ বেশি দিয়ে দেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয় ব্যাংকগুলোর। এখনো সে অবস্থা থেকে খুব উন্নতি হয়নি। প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রাবাজার থেকে ধার করেই দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে তাদের।
সাধারণভাবে বলা হয়, অসচ্ছল ব্যাংক টিকতে পারে, কিন্তু নগদ টাকা না থাকলে কোনো ব্যাংক বাঁচতে পারে না। এ সত্য সাম্প্রতিক বিশ্বমন্দা পরিস্থিতিতেও নতুনভাবে উঠে এসেছে। আমেরিকা ও ইউরোপের অনেক আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পেছনে প্রধান কারণ ছিল নগদ অর্থের সংকট।
উড়োজাহাজের ঋণ প্রসঙ্গ: মার্কিন বিমান উৎপাদনকারী কোম্পানি বোয়িং থেকে আটটি উড়োজাহাজ কেনার জন্য ২০০৮ সালের এপ্রিলে কোম্পানিটির সঙ্গে চুক্তি করে সরকার। ২০২০ সালের মধ্যে পর্যায়ক্রমে এগুলো বাংলাদেশে এসে পৌঁছানোর কথা। এর মধ্যে ৭৭৭-৩০০ইআর (এক্সটেন্ড রেঞ্জ) নামে দুটি উড়োজাহাজের একটি ২০১১ সালের অক্টোবরে, অন্যটি একই বছরের নভেম্বরে দেশে এসে পৌঁছেছে। একটির নাম দেওয়া হয়েছে ‘পালকি’, অন্যটির নাম ‘অরুণ আলো’।
বাংলাদেশ বিমানের সঙ্গে বোয়িংয়ের ১৩০ কোটি ডলারের (প্রায় নয় হাজার কোটি টাকা) এই চুক্তি বিমানের ইতিহাসে সবচেয়ে বড় কোনো কেনাকাটার চুক্তি। এই অর্থের বেশির ভাগই ঋণ হিসেবে দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের। কিছু অংশ দেবে বাংলাদেশি কয়েকটি ব্যাংক।
তবে যে দুটি উড়োজাহাজ কেনা হয়েছে, এর মূল্য ৩৩ কোটি ৬৬ লাখ ডলার। এরই মধ্যে বিমানের বহরে উড়োজাহাজ দুটি যোগ হয়েছে। এই অর্থের মধ্যে অগ্রিম (প্রি-ডেলিভারি পেমেন্ট—পিডিপি) ১১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ডলার পরিশোধ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নেতৃত্বাধীন ১০টি বেসরকারি ব্যাংক। উড়োজাহাজ কেনার মতো ঘটনায় বেসরকারি ব্যাংকের নেতৃত্বাধীন এই উদ্যোগও দেশের ইতিহাসে প্রথম।
বেসরকারি ১০ ব্যাংকের মোট ঋণের মধ্যে আট কোটি ডলার ঋণ সমন্বয়ের জন্য পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে প্রধান ঋণদাতা করা হয়। তখন বিমানের অনুকূলে পাঁচ বছর মেয়াদি ঋণ দেওয়ার জন্য সোনালী ব্যাংককে আহ্বান জানায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সোনালী ব্যাংক সিদ্ধান্ত নেয়, এক কোটি ডলার তারা দেবে। কিন্তু এখন তা দিতে পারছে না তারা
Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×