somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢালিউডের অস্তিত্ব রক্ষায় অনন্য মামুনের “অস্তিত্ব”

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের আশে পাশে কিছু মানুষ আছে যাদেরকে প্রতিবন্ধি বলা হয়।
সমাজে এদেরকে কখনই ভালো চোখে দেখা হয় না। সবাই অবহেলা করে।
কিন্তু এদের মাঝেও আছে বিশেষ কিছু গুন। আর এটাই সৃষ্টিকর্তার রহস্য ।
ঢালিউডে এধরনের গল্প নিয়ে মুভি আগে করা হয়েছে কিনা বলতে পারছিনা।
পরিচালক অনন্য মামুন কে সত্যি ই প্রশংসা করতে হয়। এধরনের গল্প নিয়ে মুভি নির্মাণ করার জন্য।

প্রসঙ্গ প্লট; পরী। পরিবারের আদরের মেয়ে। কিন্তু সে মানসিক বিকারাগ্রস্থ। বাইরে কোথাও গেলে হারিয়ে
যাবার ভয় থাকবে বলে, ওর মা ও কখনও পরী কে বাইরে কোথাও যেতে দেয়নি।
কিন্তু ভাই, এবং বাবার জড়াজড়িতে পরীর মা বাধ্য হয় পরীকে বিশেষ স্কুলে পাঠাতে।
স্কুলের প্রধান শিক্ষক ইন্তু। নিজের হাতে গড়ে তুলেছেন বিশেষ শিশুদের জন্য বিদ্যালয়। যদিও সমাজের
অনেকের তোপের রোষানলে পড়ে সেই শিক্ষক । ইন্তুর কথা, পরীর মাঝেও রয়েছে বিশেষ কিছু গুন।
কিন্তু সেটা কি? ইন্তু কি পারবে সব বাধা ভেঙ্গে পরীকে সুস্থ করে তুলতে ?
সেটা দেখার জন্য আপনাকে যেতেই হবে প্রেক্ষাগৃহে ।

প্রসঙ্গ অভিনয়; আরিফিন শুভ নয়, এই মুভি তে সবাইকে ছাপিয়ে গেছে নুসরাত ইমরোজ তিশা।
পরী চরিত্রে তার অভিনয়, তার জীবনের সেরা অভিনয় হয়ে থাকবে।
প্রতিবন্ধী চরিত্রে এত অসাধারন অভিনয় সত্যি ই ভাবা যায়না। সাথে শিক্ষকের ভুমিকায় আরিফিন শুভ
ও অসাধারন কাজ করেছে। মুসাফিরের একশন হিরো কে আপনারা এই মুভি তে একদম নতুন ভাবে দেখতে পারবেন। অন্যান্য চরিত্রে নবাগত জোভান সবার দৃষ্টি কেড়েছে । এছাড়া নিঝুম রুবিনা কে নিয়েও ভবিষ্যতে আশা করা যায়।

প্রসঙ্গ পরিচালনাঃ আমাদের দেশের তরুন মেধাবী পরিচালকদের মধ্যে অনন্য মামুন একজন।
তিনি যেন দিন দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। তার অসাধারন আরো একটি নির্মাণের নাম “অস্তিত্ব” ।
পরিচালক বলেছিলেন তার মুভি র কালার গ্রেডিং সবার ভালো লাগবে। আসলেই ভালো লেগেছে।
লোকেশন সিলেকশন, মিউজিক, সব কিছুই ছিল অসাধারন। ২/১ জায়গায় কিছু অসঙ্গতি ছিলো, কিন্তু
সেটা কোন বড় সমস্যা না।
পরিচালক কে আবারো ধন্যবাদ দিতে চাই, ঢালিউডে এমন ভিন্ন একটি চলচ্চিত্র আমাদের উপহার দেয়ার জন্য।


সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×