খুজে নিও ভালবাসা নীল আকাশের বুকে,,
জন্মান্তরে সাধন করে রং দিয়েছি আমি মেখে,
যদি কোন দিন মেঘ এসে তা ঢেকে দিয়ে যায়,,
আর শ্রাবন জ্বলের বর্ষনে মন অকারনে কাদায়!
প্রতিটি ফোটা আমার চোখের পাপড়ি ভেজা জল,
নিরব ব্যথায় নিরব শিশির ঝরে অনর্গল, ,
সবুজ পাতায় লিখে রেখেছি মনের যত কথা,,
পাখি বসবে ডালে,পড়বে পাতা,শুনবে কবিতা।
কোন পাখি করুন সুরে ডাকলে মগডালে,,,
ধরেই নিও ডাকছি তোমায় ,তোমার আড়ালে,,
যে পাখিটা মধুর বড়ই যে ডাকটা মিস্টি,,,
আদর আর ভালবাসার রং নিয়ে হয়েছে তারা সৃষ্টি।
চাদের হাসি নদীর জলে ঝিলিমিলিয়ে উঠে,,
পূর্ণিমাতে চাঁদ টা যখন লাজুক ভেসে উঠে,,,
আমি তোমায় দেখি সদাই মেঘের ওপারে,,
সূর্য ছাড়া একলা দেখি বসে এ পাড়ে,,,,
আমার সূর্য,চন্দ্র তুমি,তুমিই আলোর দিশা।
তোমাতে পরিপূর্ন আমি,তুমিই ভালবাসা,,,
সবার আকাশ তারায় ভরা আমার আকাশ খালি।
শূন্য তোমায় ছাড়া আমি শূন্য মরুভূমি ,,।
রোজ নিশিতে স্বপ্নে আস ভুলে যাই আমি ঘুমে,,
সব ভাবনা বেচে দিয়েছি ভালবাসার দামে,,,
এখন আমিও আমার মাঝে শূন্য হয়ে গেছি।
না পেলে তোমায় জন্ম আমার হয়েছে মিছামিছি।
তোমায় কানের কাছে কেউ ডাকে না তবুও শুনে যাই
ভুল করেও কাছে আসনা তবুও দেখে যাই,,,
নষ্ট আমি, নষ্ট মাথায় নষ্ট চিন্তা যত,,।
কেন জানি আপন মনেই আসে অবিরত,
______________
ফেসবুক আইডি Tas DE Sun..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




