somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি আসলে খুব একটা সুন্দর না?

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অন্যের চেয়ে আপনি অনেকটাই অসফল? . আসলে পৃথিবীর প্রায় সব মানুষ,তা সে বাঙ্গালী বা ইংরেজ যেই হোক না কেন, সাদা বা কালো,৪ ফুট বা ৬ ফুট যাই হোক না কেন,জীবনে কোনো না কোনো সময় নিজের অজান্তেই নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবতে শুরু করে। নিজেকে বলতে থাকে সে আসলে অকৃতকার্য। অসফল। খুব একটা সুন্দর না। এই লেখার মাধ্যমে আশা করি আপনি নিজেকে ছোট ভাবার এই প্রবনতা সামান্য হলেও কাটিয়ে উঠতে পারবেন।
. ১।সবার আগে এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন যে পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরের থেকে ভিন্ন,সবার চেহারা বা শরীরের যে কোনো অঙ্গ একে অপরের থেকে আলাদা। আপনি কি কখনো শুনেছেন পৃথিবীর কোথাও একটি আদর্শ মানুষ রাখা আছে? যদি এমন কেউ নাই থাকে তবে কিসের বিচারে একজন আরেকজনের চেয়ে সুন্দর বা অসুন্দর হতে পারে? সমাজের মানুষ বলে তাই? . নিজের চিন্তাকে প্রভাবিত করার ক্ষমতা সেইসব মানুষের হাতে দিয়ে দেবেন না যাদের কাছে আপনার কোনো গুরুত্বই নেই।

. ২।একবার ভাবুনতো,আপনি নিজেকে কোন দিক দিয়ে ছোট ভাবছেন আপনি ।আপনার যদি শারীরিক কোনো দুর্বলতা থাকে তবে তা পয়েন্ট করে খাতায় লিখুন।এবার ভাবুনতো এসব আসলেই কি অন্যের চেয়ে আপনাকে ছোট করছে? রাস্তায় বের হলে কি এইসব দুরবলতার কোন একটির জন্যে আপনাকে দুনিয়ার কোনো আইনে আটকে দেয়া হবে? চলাফেরা করতে দেয়া হবে না অন্যদের মতো?

. ৩। আপনার চারপাশের সবাইকে বিচারক ভাবা বাদ দিন। রাস্তায় বের হলে খুব কম মানুষই পাবেন,যারা আপনার শেষ পরীক্ষার রেজাল্টের ব্যাপারে মাথা ঘামায় অথবা আপনার ওজন বেড়েছে কি কমেছে সে বিষয়ে জানতে আগ্রহী।

. ৪। পৃথিবীতে কেউই পারফেক্ট না। নদীর ওপারের ঘাস বেশি সবুজ এটা ভাবার কোনো কারন নেই। পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা আপনার চেয়ে বেশি লম্বা-বেশি ফর্সা ভাবার আগে এটাও ভাবুন যে একটু আগে হেঁটে যাওয়া অনেকেই আপনার চেয়ে কম লম্বা, কম ফর্সা ছিলো। এমন আরো অনেকেই আছে যাদের নাক আপনার চেয়ে বেশি বড়,ঠোঁট আপনার চেয়ে বেশি মোটা!

৫।আপনি আসলে কি নিয়ে ভয় পাচ্ছেন? অন্যরা আপনার দুর্বলতা দেখবে এবং তা নিয়ে আপনাকে উপহাস করবে? এগুলো আপনার মনের দুশ্চিন্তা ছাড়া আর কিছুই না। কেউ যদি কখনো এসব নিয়ে কিছু বলে তাহলে তাতে আপনার কিছুই যায় আসে না, এতে তার নিজের মানসিক দৈন্যতাই প্রকাশ পায়।

৬। কিছুতেই কিছু না হলে আমি নিশ্চিত যে,আপনি নিজের প্রতিই আপনার সব মনোযোগ কেন্দ্রীভূত করে রাখছেন। নিজের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে অন্যের প্রতি এবার মনোযোগ দিন।দেখবেন যে আপনার সব ভয়, সকল দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে গেছে।

৭। নিজেকে একা ভাববেন না। আপনার মতো দুর্বলতা আরো অনেকেরই রয়েছে। তাদের দিকে দেখুন। তারা কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে? অনেকসময় তাদের থেকেও আপনি শিক্ষাটা নিতে পারেন। ৮।নিজের শক্তিশালি দিকগুলোর কথা ভাবুন। দেখবেন আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠছেন।

৯। নিজেকে আয়নায় দেখুন।নিজের প্রশংসা করুন। আপনি নিজে যদি নিজেই নিজেকে সম্মান দিতে না পারেন তবে কে আপনাকে সম্মান করবে?

১০। আপনার সবচেয়ে ভালো বন্ধুটির সাহায্য নিন। মনের কথাগুলো তাকে খুলে বলুন।যদি বলতে না পারেন তবে অন্তত তাকে জিজ্ঞেস করুন যে সে কখনো নিজেকে ছোট ভেবেছে কিনা। আপনি অবাক হয়ে যাবেন তার কথা শুনে! দেখবেন যে আপনি একা নয়, সবাই নিজেকে কোনো না কোনো কারনে বোকার মতো ছোট ভাবছে।ঠিক আপনার মতো।

সংগ্রহিত সংযোযিত
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×