
এরা হারলে হারবে দেশ -----:::::
ছবিতে যে মেয়েটিকে দেখছেন তার নাম "কিবতিয়া ""অার ছবিটির স্থান চট্টগ্রাম ।
কিবতিয়া এবার সেকেন্ড টাইম মেডিকেল এডমিশন দিয়েছে ।কিনতু হেরে গেছে চোরদের কাছে ।ওর মা নেই ।ইন্টার পড়ার সময় ওকে ছেড়ে পরপারে চলে গেছে ।
ওর চশমার নিচে সাদা ব্যান্ডেজটা খেয়াল করেছেন ??রাত জেগে পড়ার কারনে চোখে সমস্যা হয়েছিল ।তাই এই ব্যান্ডেজ চোখেই পরীক্ষা দিতে গিয়েছিল মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ।কিনতু ওর মতো হাজারো কিবতিয়ার স্বপ্নকে চুরি করে নিয়েছে চোর অার চোরের দালালেরা ।কি ভাবছেন ??-তাতে অাপনার কি ??অাপনার বোনতোভালোই অাছে ।
ইতিহাস কাউকে ছাড়ে না ।অাজ অাপনি চুপ কাল অাপনার বোনের স্বপ্নকে যখন কেউ ধর্ষন করবে তখন সবাই বলবে -অামাদের কি করার অাছে ??অন্যায় দেখতে দেখতে অামাদের সব সয়ে গেছে ।
অন্যের বিপদে নিজে নিরাপদ দূরত্বে থাকি অার নিজের বিপদে অাশা করি সবাই অামাকে সাহায্য করবে ।
অাসলে প্রতিবাদ করার সৎসাহসটুকুই সমাজ থেকে উঠে যাচ্ছে।অার ফলাফলস্বরূপ উপরওয়ালা অামাদের উপর অযোগ্য চোর শুওরদের চাপিয়ে দিচ্ছেন।
কিনতু এতকিছুই পরেও কিবতিয়ারাই জিতবে ইনশাঅাল্লাহ ।
কারন ওরা হারলে হারবে সত্য হারবে ন্যায় হারবে দেশ ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




