somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা বিলুপ্তির পিছনে কে দায়ী?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরও একটি জাতীয় নির্বাচন একেবারে দোড়গোড়ায় বাংলাদেশ। মিছিলে মিছিলে প্রকম্পিত বাংলার গ্রামগঞ্জ শহরবন্দর অলিগলি রাজপথ। প্রতি ৫ বছর পর পর একটি করে জাতীয় নির্বাচন আসবে জনগণ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করবে এটাই নিয়ম। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়াগ করবে সেটাই হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন।সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার কোন পরিবেশই দেখা যাচ্ছে না। অথচ তত্ত্বাবধারক সরকার ব্যবস্থার মত একটি সুন্দর পদ্ধতি এদেশে চালু ছিল কিন্তু কেন বিলুপ্ত হল এই পদ্ধতি?


নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ১৯৯৬ সালে আওয়ামীলীগের তীব্র আন্দোলনের মুখে বিএনপি জাতীয় সংসদে অনেকটা বাধ্য হয়েই তত্ত্বাবধায়ক সরকার প্রর্বতন করে। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে।এরপর ২০০১ সালে আওয়ামীলীগ খুবই শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধারক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। পরবর্তীতে নির্বাচনে বিএনপি জয়লাভ করে। ৫ বছর দেশ পরিচালনার পর বিএনপি নিজেদের লোককে তত্ত্বাবধারক সরকারের প্রধান করার উদ্দেশ্যে শুরু করে নানা ফন্দি ফিকির। প্রথমে প্রধান বিচারপতির চাকুরীর বয়স ২ বছর বাড়ানো হয়। আওয়ামীলীগের তীব্র আপত্তির মুখে বিচারপতি কে এম হাসান সাহেব তত্ত্বাবধারক সরকারের প্রধান হতে অস্বীকৃতি জানান। বিএনপি তখন তাদের মনোনীত রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করে। তখন শুরু হয় আওয়ামীলীগের তীব্র আন্দোলন ও অরাজকতা। তখনি সেনাবাহিনীর সমর্থনে বিচারপতি ফখরুদ্দীন আহম্মেদ ক্ষমতা গ্রহণ করেন, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেই ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করে এবং পরবর্তীতে তত্ত্বাবধারক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে।

এখন প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা বিলুপ্তির পিছনে কি আওয়ামীলীগ একাই দায়ী?
-উওর মোটেই না।
এইদেশে একবারই তত্ত্বাবধারক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল ২০০১ সালে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে প্রথমে বিচারপতির বয়স ২ বছর বাড়িয়ে যেমন নিজের লোক বসানোর চেষ্টা করেছে, পরবর্তীতে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধারক সরকারের প্রধান করে পুরো তত্ত্বাবধারক সরকার ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাড় করিয়েছে।

তাই আমার মতে তত্ত্বাবধারক সরকার পদ্ধতি বিলুপ্তির পিছনে আওয়ামীলীগ বিএনপি সমানভাবে দায়ী।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×