বরাবর
হবু শশুর মহোদয়
কাজী পরিবার, ১/এ, ট্রিপল এক্স মহাসড়ক
পাখাল পাড়া, রসময় নগরী, ডিএসও-১২০১
বিষয়ঃ বিবাহের জন্য আবেদন পত্র।
মাধ্যমঃ ঘটক পশু ভাই।
জনাব,
যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে, আপনার তৃতীয় কন্যার জামাইয়ের শুন্য পদ পূরণের জন্য আপনি লোক খুজছেন। আমি মালে বোঝাই আব্দুল মাল আব্দুল কুদ্দুস, পিতাঃ আব্দুল মালহীন কাংগাল আলী, বয়সঃ ২৮, সাকিনঃ ফকিরাপুল, আপনার তৃতীয় কন্যার জামাইয়ের শুণ্যপদে নিজেকে একজন প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছি। আপনার স্বদয় অবগতির জন্য প্রার্থী হিসেবে আমার বিস্তর অভিজ্ঞতার উল্লেখযোগ্য কিছু অভিজ্ঞতা সংক্ষিপ্ত আকারে নিচে উপস্থাপন করলামঃ
অভিজ্ঞতাঃ
০১. বর্তমান কর্মস্থলঃ গুলশান
চাকুরী দাতা - মোছাম্মাদ জুলেখা বেগম
নিয়োগ- ১৮/০৬/২০০৮ থেকে বর্তমানে চলমান
পদবী - গোপনীয়
কাজের ধরন - পার্টটাইম
ডিউটির সময়ঃ দিনে যখন নিয়োগদাতার হাজবেন্ড অফিসে থাকে
০২. পূর্বের কর্মস্থলঃ গুলশান
চাকুরী দাতা – চামেলী বেগম (হাজবেন্ড বিদেশে থাকে)
নিয়োগ- ০১/০৮/২০০৫ থেকে বর্তমানে চলমান
পদবী - প্রক্সি হাজবেন্ড
কাজের ধরন - ফুলটাইম
এ ছাড়াও বহু স্থানে আমি ফ্রি-লান্স হিসাবে কাজ করছি। এযাবৎ যাদের সাথে আমি কাজ করেছি তারা সবাই আমার পার্ফমেন্সে মুগ্ধ হয়ে পার্ফমেন্স বোনাসও দিয়েছে। এভাবে গত দশ বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করে বিবাহের পূর্বেই আমি বিবাহ পরবর্তী বিষয়ে ব্যপক অভিজ্ঞতা অর্জন করেছি।
অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে, আমার অভিজ্ঞতা বিবেচনা করে আমাকে উক্তপদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।
বিনিত
আব্দুল মাল আব্দুল কুদ্দুস
সদয় অবগতির জন্য সংযুক্তিঃ
০১. স্বামী হিসেবে কাজের অভিজ্ঞতার সনদ - ২৭৬ কপি
০২. চরিত্রিক সনদ পত্র - ১ কপি
০৩. বিভিন্ন পোজে তোলা সাম্প্রতিক ছবি - ৩ কপি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

