somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের ছুটি: গরম গরম রুটি????

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটিতে সবাই বাড়ী যাচ্ছেন। আমি যাচ্ছি না। ঈদে বাড়ী যাওয়ার কথা মনে হলেই বুকের ভেতরে একটা বেদনা দারুন ভাবে হৃদয়ে আঘাত করে। বাড়ীটা এখন যেন একটি অতীত আর আমি বাড়ীর জন্য অতিথী।
আব্বা আম্মা আপনাদের ভিশন ভাবে মিস করি। আপনারা যে নেই তা আমার মনে থাকে না - - বার বার ভুলে যাই। এখনো মনে হয়ে যে ঈদের ছুটি শেষে আমি ঢাকায় আসার সময় আব্বা আমার গাড়ীর দরজা ধরে দোয়া করতোই থাকবেন আর আমরা দু’জন কাঁদতেই থাকবো এক সময় আম্মা এসে আব্বাকে বলবেন, হাইছে আসেন - - ওরে যেতে দেন।
এমনটি এজীবনে আর কখনোই সম্ভব নয়। আব্বাকে একটি প্রশ্ন করতে ইচ্ছে করে - - কিভাবে আপনি এমন করে আমাদের ভালবাসতেন? আমারওতো সন্তান আছে, আমি কেন তাকে আপনার মতো করে ভালবাসতে পারিনা?
- - আর আম্মা? উনি গেটের সামনের নারকেল গাছটা ধরে দাঁড়িয়ে থাকতেন আঁচলে মুখটা ঢেকে। বিদায় বেলায় জেন আমি তার চোখের জল দেখে না ফেলি। আম্মা! আচল দিয়ে কি ভালবাসা ঢেকে রাখা যায়? আমি কিন্তু আপনার লুকানো ভালবাসা দেখে ফেলতাম। আপনি নিশ্চয় জানেন আম্মা! আমি বাড়ী যাওয়ার সময় এখন আর কেউ রাত যেগে অপেক্ষা করেনা, মোবাইলের পর মোবাইল আসেনা, কেউ ফোন করে বলেনা “আব্বা তুমরা কত দুর আইছো?”
আমাকে যেভাবে আপনারা ভালবাসতেন আল্লাহ যেন আপনাদের সেভাবেই ভালবাসায় শিক্ত করে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি ছগিরা - -
সবাইকে ঈদ মুবারাক। যাদের বাবা-মা বেঁচে আছেন এবং ঈদ করতে তাদের কাছেই যাচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা। আর যারা আমার মতো তাদের জন্য সমবেদনা। এবারের ঈদ সবার জন্য আনন্দের হোক এই কমনায় সবাইকে ঈদের শুভেচ্ছা।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×