somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০০তম পোস্টে কিছু সরল প্রশ্ন

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খেলা আর রাজনীতি বুঝিনা। “লিভ সিম্পিল, থিংক সিম্পিল” এটি আমার জীবন দর্শন। আমার সাধারণ চিন্তায় মাঝে মাঝে কিছু প্রশ্ন খুব জটিল হয়ে দেখা দেয়। যার সমাধান আমার সাধারণ দর্শনে খুঁজে পাইনা। যারা আমার চেয়ে উত্তম চিন্তাশীল রয়েছেন তাদের কাছে বিনয়ের সাথে কিছু বিষয় জানতে চাই। যাদের জানা আছে তারা দয়া করে উত্তর দেবেন; না জানা থাকলে বিব্রত হওয়ার প্রয়োজন নেই:
০১. বাংলাদেশের আসল মালিক কে? আমরা না রাজনীতিবীদরা?
০২. প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা কি আমাদের শাসক না আমাদের সেবক?
০৩. বিরোধী দল কি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বর্হিশক্তি না জনহিতের জন্য সরকারেরই অংশ?
০৪. বাংলাদেশের আইনে কি যুদ্ধ অপরাধের বিচার করা ছাড়া অন্য কোন অপরাধের বিচার করা সম্ভব?
০৫. বাংলাদেশের মিডিয়ায় কি জনগনের কথা বলা সম্ভব?
০৬. বাংলাদেশের রাজনীতিবিদের কি সাধারণ আইনের আওতার আনা সম্ভব?
০৭. রাজনৈতিক কর্মসূচীর নামে আমার সময় ছিনতাইয়ের বিচার কি আমাদের আইনে সম্ভব?
০৮. আমার টাকায় কেনা গাড়িতে চড়ে আমার টাকায় পোশা নিরাপত্তা বাহিনি নিয়ে পথ চলার সময় ভিআইপি প্রটোকলের নামে আমাকেই সন্ত্রাসীর মতো রাস্তার বাইরে দাঁড় করিয়ে রাখে; এ মানহানীর বিচার কি চাওয়া সম্ভব?
০৯. আমার টাকায় চলা আমার চাকর প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী যখন আমার কাজ করে দেয়ার জন্য আমারই কাছে ঘুস চায়; তার বিচার কি আমাদের আইনে করা সম্ভব?
১০. আমার টাকায় চলা পুলিবাহিনীর কাছে আমিই যখন নিরাপত্তাহীন তখন কি তার প্রতিকার চাওয়া সম্ভব?
১১. এগুলো যদি সম্ভব না হয় তাহলে গুন্ডাকে চাঁদা দেয়া আর সরকারকে ট্যাক্স দেয়ার ভেতর তফাৎ কোথায়?
১২. উপরের এগুলোর যদি কিছুই সম্ভব না হয় তবে ভোট দেয়ার দরকার কি? মারামারি কাটাকাটি করে যে দল জিতবে তারাই সরকার গঠন করুক। আর আমাদের সাথে ব্যবসা করুক। জনগণ থেকে প্রকাশ্যেই আমরা তাদের খরিদদার হয়ে যাই।
১৩. স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন সরকার আমাদেরকে ভোটের ম্যাশিন নাভেবে দেশের মালিক ভেবেছে?
১৪. কখনোই কি কোন রাজনীতিবীদরে উদ্দেশ্য আমাদের সেবায় করা নিহিত ছিল; নাকি ক্ষমতার লোভ, ফ্লাগওয়ালা গাড়ি আর আমাদের অর্থে আয়েশ করায় নিবদ্ধ ছিল?
১৫. তাহলে আমরা কেন ওদের (রাজনীতিবীদ) কথায় নাচতে থাকি?
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

×