প্রচন্ড গরম। গ্রামে তখনও বিদ্যুত পৌছায়নি। ঘুম আসছিলনা। একটু শীতল বাতাসের জন্য বাইরে বেরুলাম। বাতাস ছিলনা; ছিল পূর্ন চাঁদের পূর্ন জোসনা। বাতাস না থাকলেও খারাপ লাগছিলনা। গরম হোক আর ঠান্ডা হোক পুর্ণিমার রাতে আমাকে বাইরে বেরুতেই হবে। বৃষ্টিতে বের হইনা।
হালকা ঘুম ঘুম ভাব হলে বাসা ফিরে আসি। এত গরম যে, ঘরে ঢুকেই ঘামতে থাকি। মুহুর্তেই মেজাজটা বিগড়ে যায়। অনেকটা জিদ করেই শুয়ে পড়ি।
প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। ইদুরের উৎপাতে তা আর হলনা। মেজাজ তখন চরম পর্যায়ে। ভাবছিলাম কি করে ইঁদুর গুলোকে শিক্ষা দেওয়া যায়।
পাশেই কম্বল আর লেপ রাখা। হটাৎ অনুভব হল একটা ইঁদুর আমার পাশ দিয়ে যাচ্ছে। দেরি না করে কম্বল দিয়ে চেপে ধরলাম শয়তানটাকে। হাত দিয়ে আস্তে আস্তে কতক্ষন পিষলাম। তাতে জিদ মিটলনা। জানি মরে গেছে তবু কম্বলের উপর লেপ দিয়ে পা দিয়ে পিষতে থাকলাম। কড়-কড় শব্দ হল। ভাবলাম শয়তানটার দাত ভাংছে।
যাক, এবার ইদুরটার সৎকার করা দরকা। বিছানাটাও নষ্ট হয়েছে। লেপ উঠালাম। হ্যা আছে। তারপর কম্বল। এবার আর রাগকরতে পারলামনা। কেমলি নিজে নিজেই হাসতে থাকলাম। আমার পাশে থাকা হাত পাখার কাঠিটাকেই এদুর ভেবে হত্যা করেছি। হাসি আর থামেনা। যখন হাসি থামল তখন আমি ঘুমিয়ে পড়েছি।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




