যে বিষয়গুলো আমাকে শেখাতে হয়নি তা হলঃ হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা, আনন্দ-ব্যাথা , সুখ-দুঃখ, প্রেম-ভালবাসা। জন্মের পর থেকেই হয়তোবা জন্মের আগে থেকেই এগুলো আমার দেহ-মনে সক্রিয়। এই নিয়ে আমার জীবন। অন্যের ক্ষেত্রে কি ঘটে আমার জানা নাই।
মানুষ সামাজিক জীব। সমাজে বহু চরিত্রের মানুষ থাকে। পৃথিবীতে অনেক চরিত্রের, অনেক রংের মানুষ আছে। পৃথিবীর সব মানুষের সাথে চলা সম্ভব হয়নি, সমাজের বহু চরিত্রের কিছু মানুষের সাথে চলতে পেরেছি মাত্র। কিন্তু যাকেই জিজ্ঞেস করেছি সেই বলেছে তার-ও হাসি-কান্না, আনন্দ-বেদনা, ক্ষুধা-তৃষ্ণা, সুখ-দুঃখ,প্রেম-ভালবাসা আছে।
আমি আশ্চর্য হলাম! আমি বলার আগেই সবাই সবাই জেনে গেল? এ জন্য আমাকে কোন যুদ্ধ করতে হলনা। কাওকে খুন করতে হলনা। আমি বুঝলাম এটা সার্বজনীন। এটা কাওকে শেখাতে হয়না, এটা সবার জন্য সত্য। কেউ অস্বীকার করেনা।
এর চেয়ে ধ্রুব সত্য কিছু হতে পারেনা; কারন আমি-ই জানিনা সে সত্যের কথা।
আমাকে আঘাত করলে আমি ব্যাথা পাই, তাই অন্যকে আঘাত করিনা।
ক্ষুধা লাগলে আমার কষ্ট হয়, অন্যকে ক্ষুধার্থ দেখলেও আমার কষ্ট হয়।
এইতো আমার ধার্মিকতা, এটাই আমার ধর্ম।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




