আজকে আবার কাব্য লিখি
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসো সখা
আজকে আবার কাব্য লিখি
চারদুপুরের নির্জনতার
উদাস মাতাল চিত্র দেখি।
আজ এখানে উড়ুক শকুন
যাক পঁচে যাক সব মৃত লাশ,
গন্ধ ছড়াক বিকট ভীষন
রাংতা মোড়া গলাতে ফাঁস।
আজ এখানে কাব্য হবে
তোমায় আমায় মাল্যবদল,
আজ এখানে বর্ষা ঝরুক
আকাশ মাটির অদল বদল।
আজকে দেখ কাঁপছে পাহাড়
স্পর্শে তোমার আমার এ প্রেম
মুখ লুকিয়ে ভ্যাঙ্গাচ্ছে জল
কি বেহায়া , চোখ লুকোলেম।
আজকে এসো শীতল পাটি
বিছিয়ে বসি ঝর্না ধারে,
জল কলকল কাব্য দুজন
গাইবে কুহু আদর করে।
ঢাকবে আকাশ ধূলায় ভীষণ
বইবে বাতাস ঘূর্ণি বেগে,
লাগবে না ছাই তোর কবিতা
বলবো আমি ভীষন রেগে।
মান ভাংগাতে অাঁজলা ভরে
ফুল কুড়োবি শিউলি তলে
কাব্য বাঁচুক প্রেমে ,গানে
কাব্য ভুলুক প্রেমের ছলে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন