somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ :: কয়েকটি প্রশ্ন :: উত্তর আবশ্যক :|

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ নিয়ে মাথায় কয়েকটা প্রশ্ন আসছে, যুক্তি দিয়ে উত্তর দিলে উপকৃত হব, অন্তত এতে আমার কিছু ভুল ধারনা কিছুটা হলেও কমবে।

✻ শাহবাগের আন্দোলনের প্রথম বেশ কিছুদিন তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখা গিয়েছিল, দিন-রাতের বাঁধ ভেঙ্গে মুলত এই তরুণরাই জামাতি অহর্নিশদের চিরতরে নির্মূল করার স্বপ্ন আমাদের দেখিয়েছিল। তারুন্যের শক্তির কারনেই সরকার কাদের মোল্লার ফাঁসির আপিল করার জন্য আইন পরিবর্তন করতে বাধ্য হয়।
কিন্তু, এমন একটা অসাম্প্রদায়িক আন্দোলনকে কেন সাম্প্রদায়িক আন্দোলনে রুপ দেওয়া হল? কেন আজ গনজাগরন মঞ্চে তরুণদের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখা যায় না?

✻ শাহবাগের বর্তমান আন্দোলনকারীরা নিজেদের ২০১৩ সালের মুক্তিযোদ্ধা দাবি করেন।
১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা কিন্তু পুলিশের কড়া নিরাপত্তার ভেতর কোন এক স্থানে দিন-রাত একই স্লোগান দিয়ে দেশ স্বাধীন করে নি।
তাই, ৭১ এর সেই মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করে নিজেদের ২০১৩-র মুক্তিযোদ্ধা দাবি করা কততা যুক্তিসঙ্গত?

✻ শাহবাগের বর্তমান আন্দোলনকারীরা এই আন্দোলনকে অহিংস দাবি করেন, এটা অনেকাংশেই সত্যি। কিন্তু শাহবাগের পেইজগুলো থেকেই যখন "ইসলামী ব্যাংক" এর মত কোন বৈধ রেজিস্টার্ড প্রতিষ্ঠানে হামলা চালাতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়, হামলার পর সেই খবর প্রচার করে উল্লাস করা হয় - এসবের পরও শাহবাগের বর্তমান আন্দোলনকারীরা কিভাবে নিজেদের অহিংস দাবি করে?

✻ শাহবাগ থেকে বলা হচ্ছে, তারা কখনই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলে নি, তারা শুধু জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে চায়, ভাল কথা।
কিন্তু আমি নিজে সাক্ষী, শাহবাগের প্রথম দিনগুলোয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবিই করা হচ্ছিল, স্লোগানটা ছিল এইরকম, "ধর্মভিত্তিক রাজনৈতিক দল/ আইন করে নিষিদ্ধ কর"
এখানে শুধু জামাত না, সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য স্লোগান দেওয়া হত। আমি কি জানতে পারি, কেন আগে সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি জানানো হত? আর কেনই বা এখন তা অস্বীকার করা হয়?

টাকা দিয়ে, বিরানি খাইয়ে লোক রাখা কতটা যুক্তিসম্পন্ন?"
বিনিদ্র কোন এক রাতে আমি নিজে যা দেখেছি তা আপনারা অস্বীকার করতে পারেন, আমি তো পারি না! কতিপয় ব্যক্তির টাকা বিতরন দেখেই বুঝতে পেরেছিলাম, "আমার মত সাধারন কোন তরুনের আন্দোলনস্থল এটা নয়, দলিয় স্বার্থের বলি হতে চায় না জন্য আজ সেই তরুণদের উপস্থিতি অনেক কম"

✻ "রাজীব" নামক এক নাস্তিকের মৃত্যুর পর সবাই একে জামাতি চক্রান্ত বলে দাবি করল - ঠিক আছে। কিন্তু তাই জন্য শাহবাগ থেকে হুলুস্থুল করে তাকে "শহীদ" ঘোষণা দিয়ে তার এক বিশাল জানাজার আয়োজন করা হল - এটা কি ঠিক ছিল? যেই ব্যাক্তি সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল না, সেই ব্যাক্তিকে শহীদ উপাধি দিয়ে জোর করে শ্রদ্ধার পাত্র বানানো - এইসব কর্মকাণ্ড কি মানুষের মনে বিন্দুমাত্র প্রতিক্রিয়া তৈরি করে নি?
যাই হোক, ধরলাম জামাতের পরোক্ষ হামলায় সে নিহত হয়েছিল, কিন্তু সেই সময়ই জামাতের হামলায় নিহত সোনালি ব্যাংকের অসহায় দারোয়ানকে কেন শহীদ উপাধি দেওয়া হয় না? সে রাজনৈতিক কোন প্রভাবশালী কর্মী নয় জন্য? নাকি সে নাস্তিক নয় জন্য?

✻ শাহবাগে প্রথমদিকে তো ধর্মকে পাত্তাই দেওয়া হত না, আযানের সময়ও সমানে স্লোগান চলত, এখানে আবার নাস্তিককেও শহীদ বানানো হয়েছে।
তাহলে এখন কেন ধর্মকে এত গুরুত্ত দেওয়া হচ্ছে? এটা কি শুধুই ইসলামী দলগুলোর হুমকির বিপরীতে লোক দেখানো সাধু সাজা নয়?

✻ জনগণকে হরতাল প্রতিরোধ করতে বলে শাহবাগে পুলিশি নিরাপত্তায় বসে থাকা কতটুকু যুক্তিযুক্ত?


এই আন্দোলন মুলত সরকারের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন এটা সরকারের দুধ-কলা খাওয়ানো আন্দোলন হয়ে গেছে। তবুও আশায় থাকব, একদিন শাহবাগ আবারো সেই প্রথম দিন গুলার মত প্রানশক্তিতে উজ্জীবিত হবে, আবারো আমরা শাহবাগে বিনিদ্র দিন/রাত কাটাবো, এই বাংলায় সব রাজাকার আর তাদের দোসরদের নির্মূল এই আন্দোলন দিয়েই করব।


বিঃদ্রঃ জামাতের মহিলা আমির গোলাপি বিবির অনুসারীরা দূরে থাকুন, পাঠা /ছাগুদের সাথে থাকতে থাকতে আপনাদের গায়েও ছাগুর গন্ধ ঢুকে গেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×