ফেলে আসা সেই সব দিনগুলো, আজ মনে পড়ে যায়
বেশী মনে পড়ে, কলোনীতে থাকার সময়টা কথা। বাবার চাকরীর সুবাদে আমার শৈশব-কৈশরের প্রায় পুরো সময়টা কেটেছে কলোনীতে। কলোনীতে ঈদ আনন্দের মাত্রাটা যেন একটু অন্য রকম। যারা কলোনীতে থাকে তারা ব্যাপারটা ভাল বুঝবে। মনে পড়ে প্রতি ঈদের আগের রাতে অনেক রাত পর্যন্ত জেগে থেকে রঙিন কাগজ দিয়ে নকশা কেটে ঘর সাজানোর কথা। এমনি এক ঈদের ভোরে ঘুম ভাঙ্গল ঝড়ের শব্দে। বারান্দায় গিয়ে দেখি, রাত জেগে কষ্ট করে সাজানো আমার রঙিন আনন্দগুলো বাতাসের ঝাপটায় ছিঁড়ে ফুঁড়ে মেঝেতে লুটিয়ে আছে। বাকরূদ্ধ হয়ে গেলাম। টের পেলাম নিঃশব্দে দু'গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের জল। সে যে কি কষ্ট। আর আজ তা মনে পড়েলেই হাসি পায়।
মনে পড়ে, দু একবার কোরবাণীর ঈদ করেছি গ্রামের বাড়ীতে। গ্রামের ছেলেদের কোরবাণীর ঈদের দিন একটা টার্গেট থাকে কখন গরু জবাই হবে, কখন তার ভুড়ির উপরের পর্দা কাটা হবে। কারণ ঐ পর্দা কলসীর ভাঙ্গা গলায় লাগিয়ে তৈরী হবে তাদের বহু কাঙ্খিত ঢোল। যার শব্দে বেশ কটা দিন মুখর থাকবে প্রতিটি বাড়ী প্রতিটি পাড়া। জানি না আজকের দিনে গ্রামের ছেলেরা সেই সব বানায় কিনা।
আসুন না বন্ধুরা এ রকম ঈদের সুখ স্মৃতি গুলো সবার সাথে শেয়ার করি। আপনাদের লেখার প্রত্যাশায় থাকলাম। ভাল থাকবেন সবাই ।
সবার ঈদের ছুটিগুলো কাটুক প্রিয়জনদের সাথে হাসি, আনন্দ-উচ্ছ্বাসে আর নিরপদে। এই শুভ কামনায়, ঈদ মোবারক।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।