somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ শিল্পচার্যের ৯৫তম জন্মবার্ষিকী

২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পাচার্যের সংক্ষিপ্ত জীবনী

জন্ম - ২৯ ডিসেম্বর ১৯১৪ ইং (১৩২১ বঙ্গাব্দ)
জন্ম স্থান - কিশোরগঞ্জ, ময়মনিসংহ।

শিক্ষাজীবন - পন্ডিত পাড়া পাঠশালায় শুরু, তারপর ময়মনিসংহ জিলা স্কুল এবং সর্বশেষ মৃত্যুঞ্জয় হাই ইংলিশ স্কুলে অধ্যয়ন করেন। গভর্নমেন্ট স্কুল অব আর্টস ক্যালকাটায় ভর্তি ১৯৩২ সালে। ১৯৩৮ সালে ড্রইং এ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম বিভাগে প্রথম স্থান লাভ করে স্নাতক ডিগ্রী অর্জন।

স্কুল জীবনে প্রথম পুরস্কার - Bombay Cronicle পত্রিকা আয়োজিত নিখিল ভারত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন।

ঘটনা বহুল কিছু সময় -

১৯৩৮ সালে জলরঙ-চিত্রামালার সাফল্যের জন্য সর্বভারতীয় প্রদর্শনী প্রতিযোগিতায় গভর্নরের স্বর্ণপদকে ভূষিত হন।

১৯৪৩-৪৫ তেতাল্লিশে ঘটে দুর্ভিক্ষ। কালো কালি তুলির টানে অঁাকেন দুর্ভিক্ষের জীবন্ত চিত্রমালা।

১৯৪৭ সালে শুরু করেন ঢাকায় চারুকলা শিক্ষায়াতন প্রতিষ্ঠার কাজ।

১৯৪৯ সালের ১ মার্চ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে সদ্য প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ইনষ্টিটিউট অব অার্টস ঢাকায় যোগদান করেন।

১৯৫৫ সালে সরকারি বৃত্তিতে ইংল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্য গমন করেন।

১৯৫৬-৫৭ সালে রকফেলার ফাউন্ডেশনের আমন্ত্রণে বর্ষব্যাপী বিশ্ব পরিভ্রমণ করেন এবং জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও ইউরোপ যান।

১৯৫৮-৫৯ পাকিস্তানের সর্বোচ্চ সম্মানিত মর্যাদায় ভূষিত হয়ে "হেলাল-ই-ইমতিয়াজ" খেতাব পান।

১৯৬১ সালে সোভিয়েত সরকারের আমন্ত্রণে সেখানে গমন এবং সে দেশের সরকার তাঁকে স্বর্ণপদক প্রদান করে সম্মানিত করেন।

১৯৭১ সালে ফেব্রুয়ারী মাসে ময়মনসিংহে এক জনসভার ভাষণের মাধ্যমে পাকিস্তান সরকার কর্তৃক `হেলাল-ই-ইমতিয়াজ' খেতাব বর্জন করে।

১৯৭২ সালে বাংলা একাডেমীর সভাপতির পদে অধিষ্ঠিত হন।

১৯৭৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় অধ্যাপকের পদ-মর্যাদা এবং ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সম্মানিত ডি-লিট উপাধিতে ভূষিত হন।

১৯৭৫ সালে `সোনার গাঁও লোকশিল্প যাদুঘর' এবং ময়মনসিংহে `জয়নুল সংগ্রহশালা' প্রতিষ্ঠা করেন।

তাঁর বিখ্যাত শিল্পকর্ম -
দুর্ভিক্ষের চিত্রমালা, ম্যাডোনা-১৯৪৩', সংগ্রাম, বিদ্রোহী, গুণটানা, মই দেয়া, মনপুরা-৭০ ইত্যাদি।

মৃত্যু - ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে ।

সমাধি - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও চারুকলা ফ্যাকাল্টির মধ্যবর্তি স্থানে কবি নজরুল ইসলামের সমাধির পাশে।

আজ চারুকলায় দিনব্যাপী চলছে জয়নুল উৎসব।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×