কুষ্টিয়ার খোকশায় দিন দুয়েক আগে এক মমর্মান্তিক দুর্ঘটনায়
প্রাণ হারায় এই অঞ্চলের মেয়রের দুই নাতনী..পরিবারের
মমানুষগুলো যখন শোকে পাথর, বাসা বাড়িতে হাটে মাঠে
সবাই যখন এই দুর্ঘটনার ব্যবচ্ছেদে ব্যস্ত ঠিক তখন আমি এই
খবরটা পাই...
দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিগত গাড়িটিতে ছিলো আট লাখ টাকা,
সাথে দশ ভরি স্বর্ণের গহনা..দুর্ঘটনার রেশ একটু কাটতেই
শোনা যায় সবকিছু চুরি হয়ে যাবার ঘটনা..কিন্তু আরো কিছু সময়
যাবার পর শুনি কিছু সৎ মানুষের গল্প...
গাড়ি পানিতে তলিয়ে যাবার পর ভেতরের মানুষগুলোকে দশ
মিনিটের মাঝে বের করার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা এই
টাকা আর গহনাসহ সব মালামাল বের করে আনে এবং পরে ঐ
পরিবারকে গিয়ে তা ফেরত দিয়ে আসে..এতোগুলো টাকার
লোভ কাউকেই স্পর্শ করে নি, কাউকে না!!
অনেক খারাপ খবরের পরেও এই ভালো মানুষগুলোর খবর
পেতে বড় ভালো লাগে..পৃথিবীটাকে মাঝে মাঝেই
বড্ড মায়াময় মনে হয়..মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে
ফেলা সময়গুলোকে রূপকথার গল্পের মত লাগতে থাকে...
আর আমি আরো একবার বেঁচে থাকার মুহূর্তগুলোতে
আরেকটু বেশি ভালোবেসে ফেলি!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




