২২ শে সেপ্টেম্বর, ২০১৫। অনির্দিষ্টকালের জন্য বুকে কিছু বরফ জমে গেলো। এর মাঝে মেসমেটদের সঙ্গে হেসেছি, কলেজ বন্ধুদের নিয়ে গেট টুগেদারে হেসেছি। মুখে হাসি, বুকে জমাট বরফ। ভালো থাকার দূর্দান্ত অভিনয়!
অভিনয় সব সময় হয় না। 'ঈদ' অর্থ 'আনন্দ' হলেও, সবার জন্য সব ঈদও হয়তো আনন্দের হয় না, হতে পারে না। যদি হয়, তবে আগামীকাল ঈদ নয়।
বুকের জমানো বরফ বুঝায়, আমি ভালো নেই। ভালো নেই হয়তো এমন আরও অনেকেই। যাদের হাত মেহেদী রাঙাবে না, যাদের নতুন জামা সুগন্ধ ছড়াবে না এই ঈদে। হয়তো বরফ জমা বুকে অনিচ্ছায় আলিঙ্গনে জড়াবে... অভিনয়ে... আমার মতো!
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



