রক্তের বিনিময়ে চাই
সহোদরের প্রাক্তন প্রেমিকার কাছে
আত্মায় এক অক্ষয় অনুচ্ছেদ গড়ার
কয়েকটি পঙক্তি
এবং পেয়ে যাই।
যখন মুক্তি চায়
সহোদরের অযাচিত বন্দি জীবন,
কিন্তু মুক্তি মেলে না।
বন্দি কারাগারের লৌহ কপাটের এ পাড়ে
শুধু নুন-জলে অশ্রু সাজাই
নিরুপায়।
ক্ষমা করো হে বন্ধুপ্রতীম ভ্রাতা,
তোমার মুক্তির পাথেয় আমার জানা নেই।
ওরা বুঝল না
যুবকের রক্ত অপেক্ষা অশ্রুর দুষ্প্রাপ্যতা।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



