ইদানীং আয়নায় মুখ দেখতে ভুলে গেছি;
চালানো হয় না চুলে আর চিরুনি।
-মাথার বাম দিক একটু ফুঁড়ে
কানের কিছুটা ওপরে
গোটা তিনেক চুল সাদা হঠাৎ!
মাথার চুলে অগোছালো ললাট;
রাতজাগা দু'চোখের নিচে কত কালের কালোদাগ;
নাকের ডগায় কিছুটা খসখসে ভাব;
কয়েকটি গোঁফ হঠাৎ বেড়ে উঠেছে নিদারুণ!
দু'গালে বেশ কয়েকটি বরুণ।
আমি জানি, আমি সুদর্শন একজন।
তুমি বললে, আয়নায় মুখটি দেখা বেশ প্রয়োজন। #
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





