বিষাদগ্রস্ত রাতের আকাশে
বিষাদিনী সেজে বিষাদের প্রলেপ মেখে
উড়ে যাও দূরে তুমি--- উল্লাসে!
চাপা উচ্ছ্বাসে জড়ানো উৎসব সারাদিন!
সন্ধ্যের শঙ্কা--- এক তুমি!
রাতের অশ্রু--- অন্য তুমি!
অতঃপর তানপুরার সুরে শুধুই বিষাদ!
পৃথিবী নিস্তব্ধ!!!
লোকালয় এত্তগুলো 'যদি-কিন্তু' নীরবে আওড়াচ্ছে।
ক্ষীণ শব্দাদি কর্ণকুহরে প্রখর বিরক্তির শোনাচ্ছে।
এ ফাগুনবেলা আকস্মিক বিষাদ সমুদ্র!
জানি তুমি কখনো অযাচিত বাহানায়
মরুর মরীচিকা হও
দৃষ্টিভ্রম চোরাবালি হও
আলেয়ার আলো হও!
তবুও আমি অপেক্ষারত---
তোমার জন্য।
এবং আমি অপেক্ষারত---
তোমার জন্য।
অতঃপর আমি অপেক্ষারত---
তোমার জন্য।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




