somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাঈদ হাসান মনির
কিভাবে সম্ভব ! ১৯২৩ সালে টোকিওতে ভূমিকম্পে প্রায় ১,৪০,০০০ এবং ২য় বিশ্বযুদ্ধে হিরোশিমা- নাগাশাকি তে প্রায় ২,০০,০০০ লোক নিহত হওয়ার পরও একটি জাতি কিভাবে বিশ্বের ৩য় অর্থনৈতিক শক্তির দেশ হয় ? আরও অবাক হওয়ার মত বিষয় হল, জাপানের মোট আয়তনের প্রায় ৭৫ ভাগই ব্যবহার

মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি স্কুল–কলেজের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়া বন্ধ করতে গিয়ে এই প্রবনতা কি আরও বাড়িয়ে দিলেন ?

১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা জীবনে ঢাকায় পড়াশুনা করেছি। অবসর কাটাতে আবার একটু ভালভাবে চলার জন্য ২/৩ টা টিউশনী করতাম। বন্ধুরা একে বলতাম “চেয়ার টেবিলের ব্যবসা” । তখনই দেখতাম আমার ছাত্র-ছাত্রীরা একরকম বাধ্য হয়েই স্কুল কলেজের শিক্ষকদের কাছে ও পড়তে যেত। আমার সাথে হয়ত সবাই একমত হবেন যে, গ্রামের অনেক সাধারন ঘরের অদম্য মেধাবী ছেলে-মেয়েরা স্কুল শিক্ষকের কাছে প্রইভেট পড়তে না পারলেও ভাল রেজাল্ট করে।

২০ জুন শিক্ষামন্ত্রী এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছেন, স্কুল-কলেজের শিক্ষকেরা নিজ স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতে পারবেন না । তবে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক/প্রিন্সিপাল স্কুল-কলেজেই অতিরিক্ত ক্লাশ নেয়ার ব্যবস্থা করবেন। যাতে ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ২০০ টাকা করে দিতে হবে। এই প্রজ্ঞাপনের ফলে সবচেয়ে বেশী লাভবান হয়েছেন শিক্ষকেরাই। আগে শিক্ষকেরা অন্য কোথাও বাসা ভাড়া করে প্রাইভেট পড়াতেন, এখন স্কুলেই পড়ান । তাদের বাসা ভাড়া ও পরিশ্রম দুটোই সাশ্রয় হবে।

আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন। আমার এলাকার পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের প্রায় ৬০০ ছাত্রদের অভিভাবকদের কাছে একটা চিঠি দিয়েছেন, অভিভাবকগণ আগ্রহী হলে ২০০ টাকার বিনিময়ে তাদের অতিরিক্ত ক্লাশ করানো হবে। অভিভাবকগণ যদি স্বেচ্ছায় তাদের সন্তানদের স্কুলে কোচিং করানোর ব্যপারে আগ্রহী হত তাহলে আজ আমার এই ব্লগ লিখতে হত না। আমার পরিচিত অনেক অভিভাবক স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা হুমকি দিয়েছেন, “স্কুলে কোচিং না করালে টি.সি দিয়ে দেওয়া হবে” ।

ঐ চিঠিতে প্রত্যেক ছাত্র কে প্রতি মাসে ৫০ টাকা করে স্কুলে জমা দিতে বলা হয়েছে । এই টাকা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনে মোবাইলের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হবে।
আমার প্রশ্ন হল, ৬০০ ছাত্রর কাছ থেকে প্রতি মাসে ৩০,০০০/- টাকা নিয়ে প্রধান শিক্ষক ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনে মোবাইলের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন। আমাদের দেশে ইন্টারনেট ও মোবাইল খরচ কি এতই বেশী।

এই অবস্থা শুধু আমার জেলাতেই না, আমি পরিচিত , বন্ধুদের মাধ্যমে খোঁজ নিয়েছি ঢাকা সহ অনেক জেলাতেই শিক্ষকেরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের একরকম বাধ্য করছেন কোচিং করার জন্য। আগে শিক্ষকেরা কোচিং করাতেন কোন আইনগত ভিত্তি ছাড়াই। এখন তাদের আর কে পায় খোদ শিক্ষামন্ত্রী তাদের জন্য কোচিং এর সু-ব্যবস্থা করে দিয়েছেন।


মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি স্কুল–কলেজের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়া বন্ধ করতে গিয়ে এই প্রবনতা কি আরও বাড়িয়ে দিলেন ? চেয়ার টেবিলের ব্যবসা আরও রমরমা হতে যাচ্ছে। একবার কি ভেবে দেখবেন, যে সব ছাত্র-ছাত্রীর ২০০ টাকা করে দেয়ার সামর্থ্য নেই তাদের কি হবে ?
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×