somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিপূর্ণ ঘুমের ৭ টি সহজ উপায়-

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো থাকার জন্য ভালো ঘুমের বিকল্প নেই। ঠিকমতো ঘুম না হলে শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব।

যাদের রাত জাগার অভ্যাস আছে কিংবা যারা রাতে কাজ করেন তাদের শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। তবে এই দেরি করে ঘুম আসার কারণ বংশগত নাকি অভ্যাসগত তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন ড. মাইকেল ব্রুস।

আপনি হয়তো বলবেন, এসব তো জানি। কিন্তু তাড়াতাড়ি ঘুম আসার উপায় কি? ব্রুস তাড়াতাড়ি ঘুম আসার জন্য সাতটি উপায়ের কথা বলেছেন।

১. ইলেক্ট্রোনিক যন্ত্রকে না বলুন: আপনি হয়তো ঘুমানোর জন্য তাড়াতাড়িই বিছানায় গেলেন। আপনার হাতে মোবাইল। মোবাইল থেকে ফেসবুকে গিয়ে কখন যে দুই ঘণ্টা পার হয়ে গেছে আপনি টেরও পাননি! তাই তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে যেকোনো ধরনের ইলেক্ট্রোনিক যন্ত্র বিছানা থেকে দূরে রাখুন। ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে সব ইলেক্ট্রোনিক যন্ত্র বন্ধ রাখুন।

2. কর্মপরিকল্পনা করুন, ডায়রি লিখুন: সন্ধ্যার সময় আপনার পরবর্তী পরিকল্পনা ঠিক করে নিন। গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। যে বিষয়গুলো নিয়ে আপনি চিন্তিত তা লিখে ফেলুন। দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে। তাই নিশ্চিত মনে রাতে তাড়াতাড়ি ঘুমাতেও পারছেন।


৩. অ্যার্লাম দিয়ে রাখুন: অ্যালার্ম দিয়ে ঘুমাতে যাওয়া কিন্তু তাড়াতাড়ি ঘুম আসার জন্য সহায়ক।

৪. কাজ অফিসেই রেখে আসুন: কাজের সময় কাজ আর বিশ্রামের সময় বিশ্রাম। তাই অফিসের কাজ বাসায় টেনে আনবেন না। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ইমেইল চেক করবেন না।

৫. সকালে ব্যায়াম করুন: দিনটি শুরু করুন ব্যায়াম করা দিয়ে। কারণ রাতের চেয়ে সকালের ব্যায়াম সুনিদ্রার জন্য সহায়ক। সকালের ব্যায়াম আপনার দিনটি তাড়াতাড়ি শুরু করতেও সাহায্য করে।

৬. কর্ম পরিকল্পনা ঠিক করুন: কর্মপরিকল্পনা ঠিক করা এবং সেই অনুযায়ী কাজ করা নির্দিষ্ট সময়ে ঘুম আসার জন্য সহায়ক।

৭.ক্লান্ত থাকার সময় ঘুমাতে যান: জোর করে রাত জাগতে যাবেন না। যখন আপনার ক্লান্ত লাগে তখনই ঘুমিয়ে পড়ুন।

তাড়াতাড়ি ঘুম আসার উপায়গুলো তো জানলেন। এবার চেষ্টা করেই দেখুন না, রাতজাগা পাখি থেকে সকালবেলার পাখি হতে পারেন কিনা।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×