somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকে লেখা চিঠি

২৬ শে মে, ২০১২ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা
আমার এই চিঠি কি কোনদিন পৌছাবে তোমার কাছে! ভাঙ্গা বাংলায়, বানান কইরা কইরা এই চিঠি কি তুমি পড়তে পারবা মা! মাগো, আমি তোমার রতন। তোমার বংশের বাত্তি, একমাত্র পোলা। হাজার মানত দিয়া যারে পাইছিলা তোমার কোলে। তাই সারাটা জীবন মাথায় তুইলা রাখলা পরম আদরে। হেই আমি রতন, তোমার পোলা এখন থাকি ঢাকার শহর। শিক্ষিত বেকার, কাজের ধান্দায় যায় জীবন। একটা ঘর ভাগ করই থাকি তিন বন্ধু। তাগো একজনের নাম আবার রতন। আমি হেরে মিতা কইয়া ডাকি।
গতকাইল রাইত থিকা জানো মা, শরীরে আমার বেসুমার জ্বর! ক্ষণে ক্ষণে য্যান মনে হয় ঘোরের মইধ্যে আছি। সেই ঘোরের মধ্যেই মনে লয় এই চিঠি তোমারে লেকতাছি। সন্ধ্যা রাইতে জ্বর য্যান মাথায় উইঠা গেল। কেমন ঘোর লাইগা গেছিল। সেই ঘোরের মধ্যেই টের পাইছি রতন আমার মাথায় পানি ঢালে, একটু পরপর কপালে হাত দিয়া জিগ্যায়- শরীর কি বেশি খারাপ লাগছে দোস্ত? ডাক্টারের কাছে নিয়া যামু? আমি জবাব দেই না। খালি দুইচোখ দিয়া পানি গড়াইছে। সেকি রতনের স্নেহ দেইখা না তোমার স্নেহহীনতা লাইগা? বুঝিনাই ঠিক!
তুমি যখন ছিলা, সেই আমার রাজা-বাদশাহী জীবনে, এমনু জ্বর হইলে তুমি কেমুন অস্থির হই যাইতা। আর আমি সারাটা দিন নেতানো গাছের মতো বিছনার পইরা থাকতাম। রান্না ঘর থিকা ক্ষণে ক্ষণে আইসা আমার মাথায় হাত দিতা আর জিগাইতা-আব্বা শরীলডা এখন কেমুন লাগে? একটু সাগু বার্লি জ্বাল দিয়া দেই. উইঠা খাও। ভালো ঠেকব।'আমি হাইসা তোমার সেই কথা উড়াইয়া দিতাম। কইতাম- কি যে কও না প্রাগৈতিহাসিক কথা, এই যুগে জ্বর হইলে কেউ সাগু বার্লি খায়না, স্যূপ খায়। তুমি বানাইতে পারতান, তাই জোর কইরা সাগুই দিতা।
অহন যদি রতনরে কই স্যূপ খামু,রাস্তার মোড়ের থিকা এক দৌড়ে আইনা দিব জানি। কিন্তু মা, আমার যে অহন খুব সাগু-বার্লি খাইতে ইচ্ছা করে। একবার আইসা আমরা একবাটি সাগু জ্বাল দিয়া দিয়া যাওনা মা।
মাথাটা যখন টনটন করে ব্যাথায়, নিজের কপালে নিজেই হাত দেই, তোমার হাতটা অনুভব করতে চেষ্টা করি, কিন্তু তোমার হাতটা পাইনা। আমার হাত বা রতনের হাত, কারো হাত তোমার হাতার লাহান না ক্যান গো মা!
তোমার মতো তো আমিও একদিন মইরা যামু না? মরণের পর কি তোমার লগে দেহা হইবো? হেই যে হাশরের ময়দান,হেইখানে গিয়া দাড়াইলে তুমি কি আগায় আসবা আমারে নিতে। য্যামুন নিতা বাড়ির উঠান থিকা, আমার বাবায় আইছে, বাবায় আইছে কইয়া। একবার কি তোমার মুখটা দেখতে পামু মা। খালি একবার!
আর একবার তোমারে দ্যাখতে চাই মা,খালি একবার তোমারে কইতে চাই হেই কতাডা, যেই কতাডা এই জন্মে তোমারে কইতে পারিনাই।
তোমারে অনেক ভালোবাসি গো মা. অনেক ভালোবাসি তোমারে মাগো!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১২ রাত ২:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×