somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ধর্মই কি সকল কিছুর মূল?

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু দাগ যা মানুষের মনে কেটেছে, সেগুলো রয়ে যাবে।

যেসব সন্তানেরা তাদের মায়ের বুক খালি করে অকালে প্রাণ হারিয়েছে, তারা আর কখনোই ফিরে আসবে না। সেসব মায়েদের সন্তানদের মাঝে কয়েকজন পুলিশ সদস্যও কিন্তু আছেন।

পুলিশ হত্যাকারীরা কি একটুও ভেবেছেন, কেন তাঁদের মারছেন? তারা তো কোনো দোষ করেননি। তারা শুধুই নির্দেশ পালন করেছেন। সেটাই তো তাঁদের চাকুরি।

জামাত-শিবিরের এই উত্তাল, মারমুখী আচরনের কারনে বহির্বিশ্বের প্রত্যেকটা মানুষের মনে এই ধারনাটি কি জন্মাবেনা যে, ইসলাম ধর্মটাই সকল কিছুর মূল।

উত্তাল পরিস্থিতি শান্ত হবে। কিন্তু মানুষের মনে বদ্ধমূল হওয়া ধারনাগুলো কখনোই দূর হবে না।

সকলে দেখবে জামাত-শিবিরের সহিংসতা, যারা রাত-দিন ইসলাম-ইসলাম করে চেঁচাই।

ফলাফল? সবাই ইসলাম ধর্মের বিরুদ্ধে যাবে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না, এরা ইসলাম ধর্মকে বিকৃত করছে। এই ধর্মের অবমাননা করছে। ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। একজন মুসলমান হিসেবে আমি কখনোই তা মেনে নিতে পারি না।

এভাবেই জামাত-শিবির নাস্তিকদের ইসলাম বিরোধী কথা বলার সুযোগ দিচ্ছে।

*ইসলাম ধর্মে কি বলেছে, কেউ নাস্তিকতা করলে জবাই করে হত্যা করতে হবে? আমাদের প্রিয় নবী(সঃ) কি বলে যাননি, কাউকে জোর করে ধর্মান্তরিত না করতে? তিনি কি বলেননি অপরের ধর্মকে সম্মান করতে?

*ইসলাম কি মসজিদকে কোনো স্বার্থান্বেষী দলের নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে? মসজিদকে যুদ্ধের ঘাঁটি বানানোর অনুমতি জামাত-শিবিরকে কে দিয়েছে?

সেদিন যখন জুমা'র নামাজের পর অতর্কিত হামলা করল, টেলিভিশনে খবর দেখে মনে হয়েছিল, মাদ্রাসা ছুটি হয়েছে। তাই শিক্ষার্থীরা বেরিয়ে আসছে।

*মাদ্রাসার নিচু ক্লাসের বাচ্চা ছেলেগুলোকে রাস্তায় নামিয়ে না দিলেই কি হয়না?


দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। সকলের প্রতি অনুরোধ, চোখ-কান খোলা রাখুন। সেটাই করুন যা করতে আপনার বিবেক সাড়া দেই। কারো কথায় বিভ্রান্ত হবেন না।

যারা বলেন, রাজাকারদের বিরুদ্ধে করা মামলা মিথ্যা, রাস্ট্রপক্ষের সাক্ষীরা মিথ্যা, সকল মথি-প্রমান মিথ্যা; তাদের বলি, মিথ্যা মামলায় বিচার করতে চাইলে সরকার অনেক আগেই করতে পারত। এত ঝামেলার প্রয়োজন ছিল না।

আর হ্যা, সাইদী সম্পর্কে অনেকের মনেই দুর্বলতা আছে। যারা তার ওয়াজ-মাহফিল শুনেছেন, তাদের সেই দুর্বলতা আরো বেশী। তারা সাইদীরর অপরাধ বিশ্বাস করতে পারেন না।

ভেবে দেখুন, সাঈদী লম্বা একটা জীবন অতিবাহিত করেছেন। জীবনের প্রথম দিকে তিনি খুব খারাপ কিছু অপরাধ করেছিলেন। ধর্ষণ-হত্যা ইত্যাদি। জীবনের শেষদিকে হয়ত ভালো কিছু করেছেন। কিন্তু তাই বলে যে তিনি প্রথম জীবনে করা অপরাধের শাস্তি পাবেন না, তা তো হয় না। সেই শাস্তিই তিনি এখন পাবেন। শাস্তিটি হল ফাঁসি।

৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×