মুজতবা আলী :
ইরানের অধিকাংশ গুনীই একমত যে, ওমর তাঁর জীবনের প্রায় সব সময়টুকুই কাটিয়েছেন বিজ্ঞান চর্চায় এবং অতি অল্প সামান্য সময় 'নষ্ট' করেছেন কাব্যলক্ষীর আরাধনায়। তাই দীর্ঘ কবিতা লেখার ফুরসৎ তার হয়ে ওঠেনি- এমন কি রুবাঈগুলোও গীতিরস দিয়ে সরস করবার প্রয়োজন তিনি অনুভব করেন নি।
.
.
ওমর খৈয়াম :
পৃথ্বী হ'তে দিলাম পাড়ি, নভ:গ্রহে মনটা লীন--
স্বপ্ত-ঋষি যেথায় বসি ঘুমিয়ে কাটান রাত্রি দিন।
বিদ্যাটা মোর উঠল ফেঁপে কাটল কত ধাধার ঘোর -
মৃত্যুটা আর ভাগ্য লিখন- ওই খানে গোল রইল মোর ।।
----------------------অনুবাদ : কান্তি ঘোষ
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



