মেঘ আমার এক বন্ধুর নাম । বাচ্চা মেয়ের মত তার মুখ , বাচ্চাদের মত উচ্ছল হাসি , বৃষ্টির সময় বাসা থেকে পালিয়ে আকনঠ ভিজে জ্বর বাধায় . . . . . . . . . আর আমাকে সেই ঢাকায় বসে অনবরত খোঁচা-খুঁচি করে মারে। বন্ধু হিসাবে সে 'অনন্যা'। আমার ভাগ্য আমি ওকে বন্ধু হিসেবে পেয়েছি ।আগে ভাল বন্ধু ছিল। এখন খুব ভাল বন্ধু , এত যে আমি তার পরিমাপ জানি না। জানতে চেয়েছি ভাই কিন্তু প্রতিবার ই মূর্খের চর্যাপদ দর্শন হয়েছে।
আমি সেদিন বুধবার ওকে মেইল করেছিলাম, বিকেলের দিকে চ্যাট হচ্ছিল, এমন সময় এক কলিগের কাছে জানলাম পরদিন 11-তারিখ বৌদ্ধ পূণর্ীমার বন্ধ। মাথায় তখন ই কু-মতলব খেলে গেল!!! লিখলাম আমার এক দোস্ত কাল ঢাকা যাচেছ, ওর জন্য ফুল পাঠালাম... ... (চলবে)
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৬ রাত ১:৫৬