বয়স নিয়ে সমস্যা
২৯ শে মে, ২০০৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্যান্য ছেলেদের চেয়ে বয়সের তুলনায় অনেক দ্রুত স্কুল পাস করেছি, কলেজ পাস করেছি এবং অনার্স লেভেল শেষ করেছি। আমার চাকরী হয়ে গিয়েছিলো অনার্স শেষ হওয়ার প্রায় এক বছর আগে। অর্থাৎ চাকরীর ক্ষেত্রেও আমার বয়স অনেক কম। শুধু তাই নয়, আমার প্রথম চাকরীতেই আমি দেশের অন্যতম বড় একটি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান। সমস্যা এখানেই!!! কেউ সহজে পাত্তা দিতে চায় না। আমার নীচে যারা কাজ করে তারা সবাই আমার বাবার বয়সী। "আরে এত্তো বাচ্চা ছেলে!"। তাই সব জায়গাতেই কাজ ধমক দিয়ে করাতে হয়। আমি ফোনে কথা বলে যে রেসপনস পাই, সামনা সামনি সেই রেসপনস কখনোই পাই না!! দুঃখ আমার এখানেই শেষ নয়! বাসে বা অন্য কোন পাবলিক স্থানে বা কোন পার্টিতে "কোন কলেজে পড়?" টাইপের প্রশ্নের সম্মূখীন হতে হয়। শালার চেহারাতেও ওই ভাবটা বোধহয় রয়ে গেছে। আমার কাজের জন্য শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকে পর্যন্ত অনেক সুনাম পেয়েছি। কিন্তু সমস্যা ঐ যে.... বয়সটা। এটার জন্য এখনো বহুত ঝামেলা পোহাতে হয়! আপনাদের ক্ষেত্রে নিশ্চয়ই এই সব ঘটে নি!!!
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৬ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন