এই ব্লগে যখন প্রথম রেজিষ্ট্রেশন করলাম, তখন ছিমছাম সুন্দর একটি বাংলা ব্লগ দেখে বেশ ভালো লাগলো। নতুন বাংলা ব্লগ হিসেবে পত্রপত্রিকাতে একে নিয়ে লেখাও কম হয়নি। কিন্তু ইদানিং এই সাইটটির একটি রোগ দেখছি। প্রবীনেরা এই রোগকে বলে ঘোড়া রোগ।
এখানকার ব্লগাররা কেন যেন সবসময়ই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সমালোচনা করতে পছন্দ করে। এই যেমন ধর্ম, যৌনতা, জাতীয়তা ইত্যাদি। আমার এর আগে জানা ছিলো না যে, বাঙালীরা এত্তো তর্ক প্রিয় হয়! (বাঁচাওওও)
মানুষের বিশ্বাসের মনে আঘাত হানে এমন ধরনের বিষয় নিয়ে সমালোচনা করতে এখানকার ব্লগাররা এতো পছন্দ করে যে বলার মতো নয়। হয়তো-বা এরা তাদের ব্লগে মন্তব্য সংগ্রহ করার জন্য এই কাজটি করে থাকে! বলা বাহুল্য, এই ধরনের লেখককে আমরা আমাদের ভাষায় বলি ছিঁচকে লেখক। বাহবা পাওয়ার জন্য এই পদ্ধতি খুব একটা ভালো পদ্ধতি নয়। চিন্তা চেতনার জন্য এর চেয়ে অনেক ভালো বিষয় আছে। কিন্তু এখানে স্পর্শকাতর বিষয়গুলোকে কেন আনা হয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



