


এটা মুলত একটা বক্স টাইপ সেফল এর কালেকশন। এখানে সর্বমোট ২৫ টা বক্স আছে। প্রত্যেকটা বক্স এর আকার এবং ধরন ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটাই আলাদা জিনিষ পত্র ধারন করতে পারে। এই শেলফ গুলো নির্মিত হয়েছে প্লাই উড দিয়ে এবং ফিনিশ করা লিকার কালার দিয়ে। যদিও আপনি চাইলে কাঠ ব্যাবহার করতে পারেন অথবা চাইলে প্রিন্টেড এমডিএফ বোর্ড ব্যাবহার করতে পারেন। তাহলে আর কালার করার ঝামেলা থাকে না।



এবার আসি সবচেয়ে মজার পার্ট এ। এই বক্সগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি একটু খেয়াল করে সেগুলোকে পাজল আকারে সাজালে যেভাবেই হোক আপনি সেটাকে সম্পুর্ন করতে পারবেন। হয়ত আজকে একভাবে সাজালেন। কালকে আবার অন্যভাবে সাজালেন। মজার বিষয় হচ্ছে আপনার বাসায় আসা অনেক অতিথিই অবাক হয়ে যাবেন যে হচ্ছেটা কি। বার বার কিভাবে আস্ত একটা সেল্ফ চেঞ্জ হয়ে যাচ্ছে।
এছারা চাইলে পুরো সেলফটাকে আলাদা আলাদা করে ঘরের বিভিন্নি স্থানে রাখতে পারবেন। এই ধরনের সেল্ফ সাধারন কিশোর-কিশোরিদের ঘরে বেশি মানানসই হবে। তারা যখন তখন পুরো ঘরে বিভিন্ন স্থানে এগুলো আলাদা করে ব্যাবহার করতে পারবে আবার চাইলে সবগুলো একই স্থানে রেখে ব্যাবহার করতে পারবে। আবার বেশকয়েকজন মিলে পাজলও খেলতে পারবে। অসাধারন একটা আইডিয়া। চাইলে আপনিও আপনার বাসায় বানিয়ে দেখতে পারেন

সংগৃহিত::https://www.facebook.com/photo.php?fbid=10153553398374870&set=pcb.10153553404399870&type=1&theater
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



