প্রথম আলো মাঝে মাঝে এমন কিছু করে বসে, যা দেখলে ভাবি , না আর প্রথম আলো না , অন্য পত্রিকা পড়তে হবে ।

উপরের খবরটা কি এমন গুরুত্বপূর্ন যে, খেলার পাতার বিশাল বড় অংশজুড়ে এটা প্রকাশ করতে হলো। এর চেয়ে কি আর কোন গুরুত্বপূর্ণ খবর ছিলো না ?

উপরের খবরটা যদি শুধু মজা করার জন্যই ছাপানো হয় তবে কি তা ছোট কলামে লেখা যেত না?
যখন অনেক দেশ তাদের খেলোয়াড়ই পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে সেখানে তারা আমাদের দেশের ঘরোয়া লীগকে জমজমাট করতে আসলো । তার প্রতিদান কি আমরা এইভাবেই দিবো ?
আশা করি সে কোন মানের খেলোয়াড় তা প্রথম আলো ভালো করেই জানে ।
তারপরও আমি বুঝি না, এমন ভাড়াঁমি কেন ?
News Link
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




